Dhaka ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে, ৪নং মামুদপুর-চাঁনপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত উত্তর পতেঙ্গাস্থ মুসলিমাবাদে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী মোহাম্মদ হোসাইন চৌধুরী ট্রাস্টের উদ্যোগে ১০০ বন্যাকবলিত পরিবারকে ত্রাণ ও নগদ সহায়তা গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিএনপির ত্রাণ বিতরণ: বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর ফয়েজ আল মোখলেসের আগমনে উৎসবের আমেজ, হোসেনপুরে ছাত্রদলের বর্ণাঢ্য সংবর্ধনা কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ নির্মাণের তিন মাসেই ভেঙ্গে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ

জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে আজ শুক্রবার বিকেলে ৫ টায় এক বিশেষ আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি মো: মনিরুজ্জামান (মনির)-এর সার্বিক উদ্যোগে ও আমন্ত্রণে এই সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় সদস্য সচিব, বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, সিভিল ইঞ্জিনিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ শনাক্তকারী অন্যতম প্রধান ব্যক্তিত্ব ইঞ্জি. শোয়েব বশরী হাবলু (বি.এসসি ইঞ্জিনিয়ার, সিভিল)।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত

​প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. শোয়েব বশরী হাবলু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শকে বুকে ধারণ করে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে পেশাজীবী, বুদ্ধিজীবী ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. নিয়াজ উদ্দিন ভূঁইয়া।তিনি তাঁর বক্তব্যে দেশের টেকসই উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের আরও কার্যকর ও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান এবং জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার তাগিদ দেন।

আরও পড়ুনঃ  বন্যায় একটি মানুষকেও ক্ষুধার অভাবে মরতে দেওয়া যাবে না: ডিসি ফরিদা

​সভার প্রধান আয়োজক ও সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামান মনির তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​উক্ত আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আইইবি ও এ্যাব-এর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় জাতীয়তাবাদী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী, প্রকৌশলী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
Tag :
জনপ্রিয় পোস্ট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ

আপডেটের সময়: ১১:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে আজ শুক্রবার বিকেলে ৫ টায় এক বিশেষ আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি মো: মনিরুজ্জামান (মনির)-এর সার্বিক উদ্যোগে ও আমন্ত্রণে এই সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় সদস্য সচিব, বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, সিভিল ইঞ্জিনিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ শনাক্তকারী অন্যতম প্রধান ব্যক্তিত্ব ইঞ্জি. শোয়েব বশরী হাবলু (বি.এসসি ইঞ্জিনিয়ার, সিভিল)।

আরও পড়ুনঃ  বন্যায় একটি মানুষকেও ক্ষুধার অভাবে মরতে দেওয়া যাবে না: ডিসি ফরিদা

​প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. শোয়েব বশরী হাবলু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শকে বুকে ধারণ করে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে পেশাজীবী, বুদ্ধিজীবী ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. নিয়াজ উদ্দিন ভূঁইয়া।তিনি তাঁর বক্তব্যে দেশের টেকসই উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের আরও কার্যকর ও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান এবং জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার তাগিদ দেন।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

​সভার প্রধান আয়োজক ও সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামান মনির তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​উক্ত আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আইইবি ও এ্যাব-এর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় জাতীয়তাবাদী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী, প্রকৌশলী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শুভাঢ্যায় শূন্যে ঝুলছে রাস্তা, ঝুঁকিতে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ