Dhaka ০২:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পোস্তগোলা সেতুতে জরুরি সংস্কার কাজ: রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এক লেনে যান চলাচল, বিকল্প রুট ব্যবহারের পরামর্শ পত্নীতলায় ৮৯৭ পিস ট্যাপেন্টাডল সহ স্বামী-স্ত্রী আটক, মাদক নির্মূলে পুলিশের কঠোর বার্তা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসককে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি শরণখোলায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, স্বজন না মিললে সরকারি ব্যবস্থায় দাফন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে না: শামা ওবায়েদ রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬

শরণখোলায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, স্বজন না মিললে সরকারি ব্যবস্থায় দাফন

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা সদর ইউনিয়নের বান্ধাঘাটা এলাকায় সড়কের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন।
রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে বান্ধাঘাটা এলাকায় সড়কের পাশে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য, আগের রাতেও ওই ব্যক্তি ঘটনাস্থল এলাকায় অবস্থান করছিলেন। সকালে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি শরণখোলা থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে জানানো হয়।

আরও পড়ুনঃ  হ্নীলা নির্মাণ শ্রমিক অফিস বাউন্ডারির ভিতর চলে বখাটেদের  মদ,গাঁজা ও ইয়াবা সেবনের মহোৎসব

খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী

স্থানীয়দের কাছে ওই ব্যক্তি ভবঘুরে হিসেবে পরিচিত হলেও তার পরিচয়, পারিবারিক ঠিকানা বা কোনো অভিভাবকের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, মরদেহটির বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় সব আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি পরিচয় শনাক্ত এবং কোনো অভিভাবক বা স্বজনের সন্ধান পাওয়া যায় কি না, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ডুয়েটে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীকে তারাগঞ্জ ইউএনওর অর্থসহায়তা

সংশ্লিষ্টরা জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যদি কোনো অভিভাবক বা স্বজনের সন্ধান না পাওয়া যায়, তাহলে সরকারি ব্যবস্থাপনায় প্রচলিত বিধি অনুযায়ী মরদেহের দাফনের ব্যবস্থা করা হবে।

এদিকে অজ্ঞাতনামা ব্যক্তিটির পরিচয় শনাক্ত করতে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পোস্তগোলা সেতুতে জরুরি সংস্কার কাজ: রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এক লেনে যান চলাচল, বিকল্প রুট ব্যবহারের পরামর্শ

শরণখোলায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, স্বজন না মিললে সরকারি ব্যবস্থায় দাফন

আপডেটের সময়: ১২:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা সদর ইউনিয়নের বান্ধাঘাটা এলাকায় সড়কের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন।
রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে বান্ধাঘাটা এলাকায় সড়কের পাশে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য, আগের রাতেও ওই ব্যক্তি ঘটনাস্থল এলাকায় অবস্থান করছিলেন। সকালে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি শরণখোলা থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে জানানো হয়।

আরও পড়ুনঃ  মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী

খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

স্থানীয়দের কাছে ওই ব্যক্তি ভবঘুরে হিসেবে পরিচিত হলেও তার পরিচয়, পারিবারিক ঠিকানা বা কোনো অভিভাবকের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, মরদেহটির বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় সব আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি পরিচয় শনাক্ত এবং কোনো অভিভাবক বা স্বজনের সন্ধান পাওয়া যায় কি না, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় শহীদ ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পিসিপির প্রতিবাদ