
শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার লালপুর থানা পুলিশের এক সফল অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৮,০০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মান্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মোছাঃ নারগিছ খাতুন (৫০)। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) রাত ০৩:৩০ ঘটিকার সময় মোহরকয়া পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করেন। আসামিদের নিজ বসতবাড়ির টিনসেড উত্তর দুয়ারী ছাপড়া ঘর থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৮,০০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। আটকের পর থানা পুলিশ রেকর্ডপত্র যাচাই করে জানতে পারে যে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক মামলা রয়েছে।
১ নম্বর আসামি মোছাঃ নারগিছ খাতুনের বিরুদ্ধে পূর্বের ২টি মামলা পাওয়া যায়:লালপুর থানার এফআইআর নং-১ (তারিখ: ০২ ডিসেম্বর, ২০২৪), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় (চার্জশিট জমা হয়েছে)।লালপুর থানার এফআইআর নং-৬/৬ (তারিখ: ০৫ জানুয়ারি, ২০২১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায়।২ নম্বর আসামি মোঃ মান্টু মিয়ার বিরুদ্ধে পূর্বের ১টি মামলা রয়েছে:লালপুর থানার এফআইআর নং-১৫ (তারিখ: ১৯ ডিসেম্বর, ২০২৩), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় (চার্জশিট জমা হয়েছে)।লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (২২ অক্টোবর, ২০২৬) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
প্রতিবেদকের নাম 




















