Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের দুর্দিন, পেশা বদলের শঙ্কা লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ভেকুর ব্যাটারি জব্দ লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ভেকুর ব্যাটারি জব্দ ৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় আড়াই কোটির মানুষ দুই কোটি থাকেন ভাড়া বাসায় দাউদকান্দিতে ৬৪ কেজি গাজার চালান জব্দ, আটক ১ তথ্যমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী

লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারের মাঝে সরকারি ক্ষতিপূরণ বিতরণ

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে ২১ লাখ ৫৯ হাজার টাকার সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ এবং হাতি সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬ খ্রি.) লামা বন বিভাগের আয়োজনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এ সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন বন অধিদপ্তর, ঢাকার প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কায়ছার হামিদ।
মতবিনিময় সভায় বন্যহাতি ও মানুষের সংঘাত নিরসন, হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, হাতির নিরাপদ চলাচল বা করিডোর নিশ্চিতকরণ এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করিতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করিতে হইবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বন্যপ্রাণী সুরক্ষায় সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন বিভাগের তৎপরতা ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের হাতে মোট ২১ লাখ ৫৯ হাজার টাকার সরকারি অনুদানের আর্থিক চেক তুলে দেন।
আয়োজিত এ অনুষ্ঠানে বন বিভাগের পদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্ব শিক্ষক দিবসে নাগেশ্বরীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের দুর্দিন, পেশা বদলের শঙ্কা

লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারের মাঝে সরকারি ক্ষতিপূরণ বিতরণ

আপডেটের সময়: ১২:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে ২১ লাখ ৫৯ হাজার টাকার সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ এবং হাতি সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬ খ্রি.) লামা বন বিভাগের আয়োজনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এ সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন বন অধিদপ্তর, ঢাকার প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কায়ছার হামিদ।
মতবিনিময় সভায় বন্যহাতি ও মানুষের সংঘাত নিরসন, হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, হাতির নিরাপদ চলাচল বা করিডোর নিশ্চিতকরণ এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করিতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করিতে হইবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বন্যপ্রাণী সুরক্ষায় সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন বিভাগের তৎপরতা ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের হাতে মোট ২১ লাখ ৫৯ হাজার টাকার সরকারি অনুদানের আর্থিক চেক তুলে দেন।
আয়োজিত এ অনুষ্ঠানে বন বিভাগের পদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠিত