Dhaka ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫৪ সময় দেখুন

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জাবেদ রেজার নিজস্ব অর্থায়নে লামা উপজেলা ও পৌর এলাকায় সাম্প্রতিক বন্যা এবং ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৩টায় লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে এই বিশাল ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। লামা উপজেলা ও পৌরসভা বিএনপির ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২ হাজার অসহায় ও দুর্গত পরিবারের মাঝে নিজস্ব তহবিলের নিত্যপ্রয়োজনীয় পণ্য— চাল, আলু ও পেঁয়াজ উপহার হিসেবে তুলে দেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার লিটন বিশ্বাস এবং জেলা জাসাসের সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী।স্থানীয় সচেতন মহল ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন,

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ

দুর্যোগকালীন সময়ে লামা উপজেলার ইতিহাসে কোনো একক রাজনৈতিক ব্যক্তিত্বের নিজস্ব অর্থায়নে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণের মানবিক সহায়তা।ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় এই কঠিন সময়ে আমরা বান্দরবানের দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। কোনো অসহায় মানুষ যেন না খেয়ে থাকে, সে লক্ষ্যে আমাদের এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।” বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমাজের অন্যান্য বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও দলমত নির্বিশেষে এভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে লামা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। দুর্যোগের এই মুহূর্তে চাল, আলু ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক অসহায় মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাবেদ রেজার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ

আপডেটের সময়: ০৭:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জাবেদ রেজার নিজস্ব অর্থায়নে লামা উপজেলা ও পৌর এলাকায় সাম্প্রতিক বন্যা এবং ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৩টায় লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে এই বিশাল ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। লামা উপজেলা ও পৌরসভা বিএনপির ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২ হাজার অসহায় ও দুর্গত পরিবারের মাঝে নিজস্ব তহবিলের নিত্যপ্রয়োজনীয় পণ্য— চাল, আলু ও পেঁয়াজ উপহার হিসেবে তুলে দেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার লিটন বিশ্বাস এবং জেলা জাসাসের সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী।স্থানীয় সচেতন মহল ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন,

আরও পড়ুনঃ  বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

দুর্যোগকালীন সময়ে লামা উপজেলার ইতিহাসে কোনো একক রাজনৈতিক ব্যক্তিত্বের নিজস্ব অর্থায়নে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণের মানবিক সহায়তা।ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় এই কঠিন সময়ে আমরা বান্দরবানের দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। কোনো অসহায় মানুষ যেন না খেয়ে থাকে, সে লক্ষ্যে আমাদের এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।” বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমাজের অন্যান্য বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও দলমত নির্বিশেষে এভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে লামা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। দুর্যোগের এই মুহূর্তে চাল, আলু ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক অসহায় মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাবেদ রেজার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের আন্দোলন ও বি*ক্ষো*ভ