Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৭৫ সময় দেখুন

বিপুল চন্দ, জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

আরও পড়ুনঃ  জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান, সাংবাদিক পান্না বালা, সঞ্জীব দাস, এস এম মনিরুজ্জামান, ফরিদপুর ইটভাটা বালি সমিতির সভাপতি আব্দুর রউফ মিয়া, পরিচর্যা হাসপাতালের পরিচালক ও ফরিদপুর পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, তিহান আহমেদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫-১৬ জন

আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে জনগণের প্রতি তারা আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ‎নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি, পরে হাসপাতালে নারীর মৃত্যু

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা। এ সময় বিজয়ীদের অভিভাবক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ

যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেটের সময়: ০৩:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বিপুল চন্দ, জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

আরও পড়ুনঃ  ‎নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি, পরে হাসপাতালে নারীর মৃত্যু

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান, সাংবাদিক পান্না বালা, সঞ্জীব দাস, এস এম মনিরুজ্জামান, ফরিদপুর ইটভাটা বালি সমিতির সভাপতি আব্দুর রউফ মিয়া, পরিচর্যা হাসপাতালের পরিচালক ও ফরিদপুর পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, তিহান আহমেদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে জনগণের প্রতি তারা আহ্বান জানান।

আরও পড়ুনঃ  টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি