Dhaka ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯ সময় দেখুন

রিপন আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে অসুস্থ ও দুর্ঘটনায় আহত/নিহত শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ এপ্রিল, ২০২৬ তারিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজার-এর আয়োজনে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  পর্যটক সীমিত রুমা: বিপাকে গাইড ও ব্যবসায়ীরা, ঘুরে দাঁড়ানোর আশা ঈদ মৌসুমে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জের রায়গঞ্জে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

অনুষ্ঠানে মোট ২৪ জন উপকারভোগী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মৌলভীবাজারে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ

আপডেটের সময়: ০৩:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রিপন আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে অসুস্থ ও দুর্ঘটনায় আহত/নিহত শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ এপ্রিল, ২০২৬ তারিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজার-এর আয়োজনে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ  হাটিকুমরুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা