Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৩য় দিবস সম্পন্ন তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

রিপন আহমদ,মৌলভীবাজার প্রতিনিধিঃ

গ্রাহকের আস্থা ও নিরাপত্তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স মৌলভীবাজার শাখার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে দ্রুত সময়ের মধ্যে দুইজন পলিসিহোল্ডারের মৃত্যুদাবীর চেক তাদের নমিনীদের হাতে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলার মৃত প্রবন চন্দ্র দাসের মৃত্যুদাবীর চেক তার স্ত্রী ও নমিনী জোনাকি রানী বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়। প্রবন চন্দ্র দাসের ৩,১৯৪ টাকা মাসিক কিস্তির ১৫ বছর মেয়াদী একটি বীমা পলিসি ছিল। তিনি মাত্র ৮টি কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাত্র ৪ কর্মদিবসের মধ্যে তার নমিনীর হাতে ৪ লাখ ৩০ হাজার টাকার মৃত্যুদাবী পরিশোধ করে।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানের মৃত স্বপন মুন্ডার ১,১০০ টাকা মাসিক কিস্তির ১০ বছর মেয়াদী একটি পলিসি ছিল। তিনি ১৮ মাস কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাত্র ৩ কর্মদিবসের মধ্যে তার নমিনী অনিতা মুন্ডার হাতে ১ লাখ ২ হাজার ৫০০ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করে। চেক বিতরণ অনুষ্ঠানে বিএম প্রসেনজিত দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির

আরও পড়ুনঃ  মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আনিক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমডি অনুপম দাস, , সিলেট ব্রাঞ্চ ম্যানেজার জুয়েল আহমেদ, মৌলভীবাজারের সিনিয়র ইউনিট ম্যানেজার মো. তাজুল ইসলাম, রাসেল আহমেদ, ইউনিট ম্যানেজার মো. জসিম মিয়া, আব্দুল মুয়িম, সিরাজুল ইসলাম বুলবুল, আবু জুনাইদ, শিপন আহমেদ ও সুমন চন্দ্র দেব।

আরও পড়ুনঃ  লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

এ সময় আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকের আস্থা ও প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবদ্ধ। দ্রুততম সময়ে মৃত্যুদাবী পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকসেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

আরও পড়ুনঃ  শাপলা রঙে সেজেছে পত্নীতলার ১৪ বিজিবি ক্যাম্পের লেক
Tag :
জনপ্রিয় পোস্ট

ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

আপডেটের সময়: ০৬:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রিপন আহমদ,মৌলভীবাজার প্রতিনিধিঃ

গ্রাহকের আস্থা ও নিরাপত্তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স মৌলভীবাজার শাখার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে দ্রুত সময়ের মধ্যে দুইজন পলিসিহোল্ডারের মৃত্যুদাবীর চেক তাদের নমিনীদের হাতে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলার মৃত প্রবন চন্দ্র দাসের মৃত্যুদাবীর চেক তার স্ত্রী ও নমিনী জোনাকি রানী বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়। প্রবন চন্দ্র দাসের ৩,১৯৪ টাকা মাসিক কিস্তির ১৫ বছর মেয়াদী একটি বীমা পলিসি ছিল। তিনি মাত্র ৮টি কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাত্র ৪ কর্মদিবসের মধ্যে তার নমিনীর হাতে ৪ লাখ ৩০ হাজার টাকার মৃত্যুদাবী পরিশোধ করে।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানের মৃত স্বপন মুন্ডার ১,১০০ টাকা মাসিক কিস্তির ১০ বছর মেয়াদী একটি পলিসি ছিল। তিনি ১৮ মাস কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাত্র ৩ কর্মদিবসের মধ্যে তার নমিনী অনিতা মুন্ডার হাতে ১ লাখ ২ হাজার ৫০০ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করে। চেক বিতরণ অনুষ্ঠানে বিএম প্রসেনজিত দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির

আরও পড়ুনঃ  শাপলা রঙে সেজেছে পত্নীতলার ১৪ বিজিবি ক্যাম্পের লেক

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আনিক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমডি অনুপম দাস, , সিলেট ব্রাঞ্চ ম্যানেজার জুয়েল আহমেদ, মৌলভীবাজারের সিনিয়র ইউনিট ম্যানেজার মো. তাজুল ইসলাম, রাসেল আহমেদ, ইউনিট ম্যানেজার মো. জসিম মিয়া, আব্দুল মুয়িম, সিরাজুল ইসলাম বুলবুল, আবু জুনাইদ, শিপন আহমেদ ও সুমন চন্দ্র দেব।

আরও পড়ুনঃ  দেবীদ্বারে ৬৩ পরিবার নিয়ে মাদক বিরোধী সভা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার