Dhaka ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এম পি গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

মোবাইল কোর্টের প্রতিবাদে কুলাউড়ায় সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ

আহমেদ আক্তার রানা কুলাউড়া

মৌলভীবাজারের কুলাউড়ায় যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযানে জরিমানা, কারাদণ্ড ও সিএনজি জব্দের প্রতিবাদে কুলাউড়া-বড়লেখা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিকরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ৭টি সিএনজি অটোরিকশা কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।
অভিযানের পর বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে। পরে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও চালকরা একত্রিত হয়ে কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কে অবস্থান নেন এবং প্রশাসনের অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। জরুরি প্রয়োজনে চলাচলকারী যানবাহনও কিছু সময় আটকে থাকে।
খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। পরে আলোচনা ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে অবরোধ প্রত্যাহার হয়। এরপর ধীরে ধীরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কুলাউড়া পৌরসভা বাজার ও প্রধান সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও প্রশাসন ও শ্রমিক নেতাদের আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  ইউনিয়ন  আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৪ জনের মধ্যে উত্তীর্ণ মাত্র ৩,স্থানীয়দের ক্ষোভ
Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত

মোবাইল কোর্টের প্রতিবাদে কুলাউড়ায় সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেটের সময়: ০৬:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া

মৌলভীবাজারের কুলাউড়ায় যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযানে জরিমানা, কারাদণ্ড ও সিএনজি জব্দের প্রতিবাদে কুলাউড়া-বড়লেখা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিকরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ৭টি সিএনজি অটোরিকশা কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।
অভিযানের পর বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে। পরে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও চালকরা একত্রিত হয়ে কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কে অবস্থান নেন এবং প্রশাসনের অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। জরুরি প্রয়োজনে চলাচলকারী যানবাহনও কিছু সময় আটকে থাকে।
খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। পরে আলোচনা ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে অবরোধ প্রত্যাহার হয়। এরপর ধীরে ধীরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কুলাউড়া পৌরসভা বাজার ও প্রধান সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও প্রশাসন ও শ্রমিক নেতাদের আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির মত বিনিময় সভা