
শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ বাগেরহাট মোংলা উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলামের নামে দায়ের করা মিথ্যা যড়যন্ত্র হয়রানি মুলক মামলা প্রত্যাহারের দাবীতে (৩রা জুলাই আজ শুক্রবার ) বিকালে সুন্দরবন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাদুরপাল্টা বাজার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ হারুন মৃধা,এছাড়াও আরও উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি নেতা মুছা আকন,মারুফ হাওলাদার বাবু,খোকন শেখ,নাজমুল মোল্লা,থানা বিএনপি সহ সভাপতি মৃধা নিজাম উদ্দিন,মহিলা নেত্রী তহমিনা খাতুন,সহ আরও অনেকে।সময় বক্তারা বলেন”পশ্চিম বাজিকরেরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে ১৭ জুন দায়ের করা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার এবং পরিকল্পিতভাবে মৃধা ফারুকুল ইসলামকে জড়ানো হয়েছে। মিথ্যা হয়রানি মুলক মামলার নিষ্পত্তি না হলে মানববন্ধন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মৃধা ফারুকুল ইসলাম একজন ক্লিন ইমেজের লোক, অতন্ত্য সৎ মেধাবী নেতা,তার রিরুদ্ধে মিথ্যা হয়রানি ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে জোর দাবি এই মামলা তদন্ত করে অতিবিলম্বে এই মিথ্যা প্রত্যাহার করতে হবে।
প্রতিবেদকের নাম 


















