Dhaka ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

মোংলায় বৈধ জমি জবরদখল মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মোংলা প্রতিনিধি : মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের উলুকাটা এলাকায় একাধিক ব্যক্তির বৈধ জমি জবরদখল মালিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মোঃ মোখলেছুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা হওয়ায় দীর্ঘ বছর ধরে তিনি জমিগুলো ভোগদখল করার পর এখন আইনি প্রক্রিয়ায় জমি ফিরে পেতে গেলে মালিকদের কে নানাভাবে হেনস্তা করা হচ্ছে বলে জানা গেছে। ‎ভুক্তভোগী মোঃ মোস্তফা শেখ জানান, মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সূত্রে পাওয়া ও দলিল কৃত বৈধ জমি গায়ের জোরে সন্ত্রাসী বাহীনির ধারা দখল করে রেখেছেন।

বর্তমানে জমির প্রকৃত মালিকরা কাগজপত্রের মাধ্যমে একাধিক সালিশী বৈঠকের শেষে আইনি প্রক্রিয়ায় নিজেদের জমি বুঝে নেওয়ার চেষ্টা করলে মোখলেছুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিজের অবৈধ দখল টিকিয়ে রাখতে তিনি মালিকপক্ষের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করছেন।‎মোঃ মোস্তফা শেখ আরো জানান আমাদের জমির যাবতীয় বৈধ কাগজপত্র যার (সি এস ৫০৯ ৫১১ ২৬৩ নং খতিয়ান দাগ নং ৭৬৮ ৭৭৪ ৬৭৯ (এস এ ২১৭ নং খতিয়ান দাগ নং ২৩০৮ ২৩১৬ ২৩৪৯ (বি আর এস ১৩৬০ নং খতিয়ান দাগ নং ৩১৭২ থাকা সত্ত্বেও এই ভূমিদস্যু মোখলেছুর রহমান বছরের পর বছর আমাদের সম্পত্তি ভোগ করে আসছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

এখন আমরা আইনের আশ্রয় নিয়ে নিজেদের অধিকার বুঝে নিচ্ছি, তখন সে আমাদের সামাজিকভাবে হেয় করতে এবং কাজ বাধাগ্রস্ত করতে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করছে।‎ ভুক্তভোগ আলম শেখ জানান তাঁর দাদার জমি অবৈধভাবে রেকর্ড নিয়ে দীর্ঘ বছর ভোগ দখল করছেন মোখলেছুর রহমান পরবর্তীতে তারা জমির সঠিক কাগজপত্র বের করে যখন দেখলেন তাদের বাবার নামে জমি রয়েছে তখন তারা তাদের জমি ফেরত চাইলে তাদেরকে হুমকি-ধুমকি ভয়-ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।আরো এক ভুক্তভোগী আলি আকবর শেখ জানান. তাদের সিএস খতিয়ান এসএ খতিয়ান ও বিআর এস খতিয়ানে রেকর্ড থাকা সম্পত্তি মোখলেসুর রহমান গায়ের জোরে দীর্ঘ বছর ভোগ দখল করছেন অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে খাচ্ছেন এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ বছর হয়রানি করছেন।

আরও পড়ুনঃ  রুমায় বম জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

‎চিলা এলাকার স্থানীয় মোঃ আমির আলী জানান মোখলেছুর রহমানের এমন কর্মকাণ্ড নতুন কিছু নয়। তার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস না পেলেও নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, এলাকায় তার ইমেজ একজন ভূমিদস্যু হিসেবেই পরিচিত। কে প্রকৃত মালিক আর কে দখলদার, তা এলাকাবাসীর কাছে দিনের আলোর মতো পরিষ্কার।‎মিথ্যা অভিযোগ ও হয়রানির শিকার ভুক্তভোগী পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই ভূমিদস্যুর হাত থেকে নিজেদের জমি রক্ষা এবং মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের নৈতিকতা, বইপড়া ও মানবিকতা গড়ে তুলতে হবে - চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

মোংলায় বৈধ জমি জবরদখল মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আপডেটের সময়: ০৭:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬

মোংলা প্রতিনিধি : মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের উলুকাটা এলাকায় একাধিক ব্যক্তির বৈধ জমি জবরদখল মালিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মোঃ মোখলেছুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা হওয়ায় দীর্ঘ বছর ধরে তিনি জমিগুলো ভোগদখল করার পর এখন আইনি প্রক্রিয়ায় জমি ফিরে পেতে গেলে মালিকদের কে নানাভাবে হেনস্তা করা হচ্ছে বলে জানা গেছে। ‎ভুক্তভোগী মোঃ মোস্তফা শেখ জানান, মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সূত্রে পাওয়া ও দলিল কৃত বৈধ জমি গায়ের জোরে সন্ত্রাসী বাহীনির ধারা দখল করে রেখেছেন।

বর্তমানে জমির প্রকৃত মালিকরা কাগজপত্রের মাধ্যমে একাধিক সালিশী বৈঠকের শেষে আইনি প্রক্রিয়ায় নিজেদের জমি বুঝে নেওয়ার চেষ্টা করলে মোখলেছুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিজের অবৈধ দখল টিকিয়ে রাখতে তিনি মালিকপক্ষের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করছেন।‎মোঃ মোস্তফা শেখ আরো জানান আমাদের জমির যাবতীয় বৈধ কাগজপত্র যার (সি এস ৫০৯ ৫১১ ২৬৩ নং খতিয়ান দাগ নং ৭৬৮ ৭৭৪ ৬৭৯ (এস এ ২১৭ নং খতিয়ান দাগ নং ২৩০৮ ২৩১৬ ২৩৪৯ (বি আর এস ১৩৬০ নং খতিয়ান দাগ নং ৩১৭২ থাকা সত্ত্বেও এই ভূমিদস্যু মোখলেছুর রহমান বছরের পর বছর আমাদের সম্পত্তি ভোগ করে আসছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের নৈতিকতা, বইপড়া ও মানবিকতা গড়ে তুলতে হবে - চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

এখন আমরা আইনের আশ্রয় নিয়ে নিজেদের অধিকার বুঝে নিচ্ছি, তখন সে আমাদের সামাজিকভাবে হেয় করতে এবং কাজ বাধাগ্রস্ত করতে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করছে।‎ ভুক্তভোগ আলম শেখ জানান তাঁর দাদার জমি অবৈধভাবে রেকর্ড নিয়ে দীর্ঘ বছর ভোগ দখল করছেন মোখলেছুর রহমান পরবর্তীতে তারা জমির সঠিক কাগজপত্র বের করে যখন দেখলেন তাদের বাবার নামে জমি রয়েছে তখন তারা তাদের জমি ফেরত চাইলে তাদেরকে হুমকি-ধুমকি ভয়-ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।আরো এক ভুক্তভোগী আলি আকবর শেখ জানান. তাদের সিএস খতিয়ান এসএ খতিয়ান ও বিআর এস খতিয়ানে রেকর্ড থাকা সম্পত্তি মোখলেসুর রহমান গায়ের জোরে দীর্ঘ বছর ভোগ দখল করছেন অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে খাচ্ছেন এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ বছর হয়রানি করছেন।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন