Dhaka ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে মাদকের গ্রাস রোধে মানববন্ধন লামা তথ্য ফিসে উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন-কে ফুলেল অভ্যর্থনা রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বিলুপ্তির মুখে রুমা উপজেলা প্রেসক্লাব রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী এমপির আগমনকে ঘিরে মাগুরার শ্রীপুরে গণসংবর্ধনা। মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন ৪৭ তম বিজ্ঞান মেলায় চিলমারী সিনিয়র আলিম মাদরাসার শিক্ষার্থীদের কৃতিত্ব নাচোলে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের অধিকার আদায়ে মতবিনিময় সভা

মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ ১৫ মে ২০২৬, শুক্রবার দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে মেঘনা নদীর গাজীপুর চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কুমিল্লা থেকে ভোলা সদরের দিকে আসা একটি সন্দেহজনক স্পিড বোট থামিয়ে তল্লাশি চালায় কোস্ট গার্ড সদস্যরা। এসময় বোটটি থেকে প্রায় ৮ লক্ষ টাকা বাজারমূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক মাদক কারবারিকে হাতে-নাতে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ড বেইস ভোলার পক্ষ থেকে জানানো হয়েছে যে, উপকূলীয় এলাকায় মাদক ও চোরাচালান দমনে তারা সর্বদা তৎপর। মাদক নির্মূলের মাধ্যমে সমাজকে সুরক্ষিত রাখতে এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই ধরনের আপোষহীন ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা
Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরে মাদকের গ্রাস রোধে মানববন্ধন

মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেটের সময়: ০৫:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ ১৫ মে ২০২৬, শুক্রবার দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে মেঘনা নদীর গাজীপুর চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কুমিল্লা থেকে ভোলা সদরের দিকে আসা একটি সন্দেহজনক স্পিড বোট থামিয়ে তল্লাশি চালায় কোস্ট গার্ড সদস্যরা। এসময় বোটটি থেকে প্রায় ৮ লক্ষ টাকা বাজারমূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক মাদক কারবারিকে হাতে-নাতে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ড বেইস ভোলার পক্ষ থেকে জানানো হয়েছে যে, উপকূলীয় এলাকায় মাদক ও চোরাচালান দমনে তারা সর্বদা তৎপর। মাদক নির্মূলের মাধ্যমে সমাজকে সুরক্ষিত রাখতে এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই ধরনের আপোষহীন ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ভোলায় কোটি টাকার অবৈধ ইলিশ জব্দ, ৩ ট্রাক আটক