Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু বগুড়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার, রবিবার থেকে আইনজীবীরা ফিরছেন নিয়মিত কার্যক্রমে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তায় মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের পর সনদপত্র বিতরণ ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত মোরেলগঞ্জে নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মৃত্যুর পরও দীর্ঘদিনের সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হলেন না স্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৮০ বছর বয়সী স্ত্রী। সারারাত স্বামীর মরদেহের পাশে কান্না করার পর ভোরে রেললাইনে স্ত্রীর মরদেহ পাওয়া যায়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী পাশাপাশি দুটি চিতায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে স্বামী-স্ত্রীর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও পাঁচঘরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮৫ বছর বয়সী হরেন্দ্র বর্মন অধিকারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  পানছড়িতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েন স্ত্রী নিত্য বালা অধিকারী। স্বজনদের ভাষ্য, সারারাত স্বামীর মরদেহের পাশে বসে কাঁদছিলেন তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর শোক কিছুতেই সামলে উঠতে পারছিলেন না নিত্য বালা। পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে বাড়ির লোকজন যখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তখন নিত্য বালাকে ঘরে পাওয়া যায়নি। পরে বাড়ির সামনের রেললাইনের দিকে খোঁজ করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে রেললাইনের ওপর তার মরদেহ পাওয়া যায়। স্বজন ও স্থানীয়দের মধ্যে ধারণা, স্বামীর মৃত্যুর শোকেই তিনি রেললাইনের দিকে চলে গিয়েছিলেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক

হরেন্দ্র ও নিত্য বালার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বামীর মরদেহের পাশে স্ত্রীর মরদেহও রাখা হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী পাশাপাশি দুটি চিতায় তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি রেলওয়ে থানাকেও অবহিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  কাজিপুরে অস্ত্রসহ গ্রেফতার ১ জন
Tag :
জনপ্রিয় পোস্ট

চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১

মৃত্যুর পরও দীর্ঘদিনের সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হলেন না স্ত্রী

আপডেটের সময়: ০৮:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৮০ বছর বয়সী স্ত্রী। সারারাত স্বামীর মরদেহের পাশে কান্না করার পর ভোরে রেললাইনে স্ত্রীর মরদেহ পাওয়া যায়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী পাশাপাশি দুটি চিতায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে স্বামী-স্ত্রীর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও পাঁচঘরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮৫ বছর বয়সী হরেন্দ্র বর্মন অধিকারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  কাজিপুরে অস্ত্রসহ গ্রেফতার ১ জন

স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েন স্ত্রী নিত্য বালা অধিকারী। স্বজনদের ভাষ্য, সারারাত স্বামীর মরদেহের পাশে বসে কাঁদছিলেন তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর শোক কিছুতেই সামলে উঠতে পারছিলেন না নিত্য বালা। পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে বাড়ির লোকজন যখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তখন নিত্য বালাকে ঘরে পাওয়া যায়নি। পরে বাড়ির সামনের রেললাইনের দিকে খোঁজ করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে রেললাইনের ওপর তার মরদেহ পাওয়া যায়। স্বজন ও স্থানীয়দের মধ্যে ধারণা, স্বামীর মৃত্যুর শোকেই তিনি রেললাইনের দিকে চলে গিয়েছিলেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

আরও পড়ুনঃ  আমানতের টাকা ফেরতের দাবিতে শিবপুর বাজারে মানববন্ধন

হরেন্দ্র ও নিত্য বালার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বামীর মরদেহের পাশে স্ত্রীর মরদেহও রাখা হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী পাশাপাশি দুটি চিতায় তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি রেলওয়ে থানাকেও অবহিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান