Dhaka ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মধ্যরাতে জুলাই নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন বার্তা হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান নাটোর লালপুরে বাম্পার ফলন, তবু দুশ্চিন্তা—শ্রমিক সংকটে লালপুরে পাট কাটায় ভোগান্তি বাবার স্বপ্ন পূরণে দরিদ্রের চোখে আলো জ্বালাচ্ছেন ডা.নারায়ণ দেবনাথ শ্রীপুরে দরজা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ভোলার মনপুরায় গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা বিসিক শিল্পনগরীতে সরকারি গাছ টেন্ডার বা নিলাম প্রক্রিয়া ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ। মুরাদানগরে স্বাস্থ্যসেবার মান দেখতে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন দেশের বাজারে এবার কমল সোনার দাম

মুরাদানগরে স্বাস্থ্যসেবার মান দেখতে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

হঠাৎ করেই শুক্রবার (০৭ আগস্ট) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হলেন জেলার সিভিল সার্জন ড. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। ঘড়িতে তখন সকাল ১১টা। খবর না দিয়ে এমন আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এক এক করে ঘুরে দেখলেন পুরো হাসপাতালের সকল বিভাগ। ​হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের দায়িত্বপালন থেকে শুরু করে রোগীদের থালায় পৌঁছানো খাবারের মান কোনো কিছুই চোখ এড়ায়নি সিভিল সার্জনের। সাধারণ ওয়ার্ডগুলোতে ঘুরে ভর্তি থাকা রোগীদের পাশে দাঁড়িয়ে শোনেন তাদের সমস্যার কথা, খোঁজ নেন চিকিৎসাসেবা ঠিকঠাক মিলছে কি না। ​পরিদর্শনের এক পর্যায়ে তিনি ছুটে যান হাম (Measles) আইসোলেশন ওয়ার্ডে। তবে পরিদর্শনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ডেঙ্গু পরিস্থিতি। বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্তদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ দিকনির্দেশনা দেন তিনি। ​চিকিৎসকদের উদ্দেশে ড. বশির আহমেদ বলেন, হাসপাতালকে শতভাগ রোগীবান্ধব ও নিরাপদ করতে হবে। কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীদের পর্যন্ত সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ​পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. মো. মঞ্জুরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মো. সাইফুল আলম মুন্সী, অফিস সহকারী মো. মাসুদ রিয়াদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাকির হোসেন এবং ভারপ্রাপ্ত স্টোর কিপার আব্দুল কাদিরসহ হাসপাতালের অন্যান্য কর্মীরা।

আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা দুই রুশ নাগরিকের মারামারির ঘটনায় নিহত ১
Tag :
জনপ্রিয় পোস্ট

মধ্যরাতে জুলাই নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন বার্তা

মুরাদানগরে স্বাস্থ্যসেবার মান দেখতে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন

আপডেটের সময়: ০৩:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

হঠাৎ করেই শুক্রবার (০৭ আগস্ট) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হলেন জেলার সিভিল সার্জন ড. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। ঘড়িতে তখন সকাল ১১টা। খবর না দিয়ে এমন আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এক এক করে ঘুরে দেখলেন পুরো হাসপাতালের সকল বিভাগ। ​হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের দায়িত্বপালন থেকে শুরু করে রোগীদের থালায় পৌঁছানো খাবারের মান কোনো কিছুই চোখ এড়ায়নি সিভিল সার্জনের। সাধারণ ওয়ার্ডগুলোতে ঘুরে ভর্তি থাকা রোগীদের পাশে দাঁড়িয়ে শোনেন তাদের সমস্যার কথা, খোঁজ নেন চিকিৎসাসেবা ঠিকঠাক মিলছে কি না। ​পরিদর্শনের এক পর্যায়ে তিনি ছুটে যান হাম (Measles) আইসোলেশন ওয়ার্ডে। তবে পরিদর্শনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ডেঙ্গু পরিস্থিতি। বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্তদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ দিকনির্দেশনা দেন তিনি। ​চিকিৎসকদের উদ্দেশে ড. বশির আহমেদ বলেন, হাসপাতালকে শতভাগ রোগীবান্ধব ও নিরাপদ করতে হবে। কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীদের পর্যন্ত সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ​পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. মো. মঞ্জুরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মো. সাইফুল আলম মুন্সী, অফিস সহকারী মো. মাসুদ রিয়াদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাকির হোসেন এবং ভারপ্রাপ্ত স্টোর কিপার আব্দুল কাদিরসহ হাসপাতালের অন্যান্য কর্মীরা।

আরও পড়ুনঃ  শার্শায় ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার