Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

মুন্সীগঞ্জে বিকট হর্নে অতিষ্ঠ মানুষ

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার কাচারিঘাট, মুক্তারপুর ব্রিজ ও সিপাহীপাড়া এলাকায় যানবাহনের বিকট হর্নে শব্দদূষণ বেড়ে পথচারী ও বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে; এ সমস্যা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহনের স্টেশনে শব্দদূষণ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে মুন্সীগঞ্জ পৌরসভার কাচারিঘাট, মুক্তারপুর ব্রিজসংলগ্ন এলাকা ও সিপাহীপাড়া মোড়ে বাস, ট্রাক, অটোরিকশা ও মিশুকের বিকট শব্দ এবং অপ্রয়োজনীয় হর্নে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুনঃ  "লালন শাহের সৃষ্টি বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম্পদ" মানিকগঞ্জে খাদ্য মন্ত্রী আফরোজা খানম

সরেজমিনে দেখা যায় আজ রবিবার (১৮ অক্টোবর) এসব এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। যানজটের সময় অনেক চালক অপ্রয়োজনে বারবার হর্ন বাজান বলে অভিযোগ রয়েছে। এতে পথচারী, যাত্রী, দোকানি ও আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, অসুস্থ মানুষ ও শিক্ষার্থীদের জন্য এ পরিস্থিতি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তারপুর ব্রিজসংলগ্ন সড়ক ও সিপাহীপাড়া মোড় গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় এসব এলাকায় যানবাহনের চাপ বেশি থাকে। এর সঙ্গে অতিরিক্ত হর্ন ও বিকট শব্দ যুক্ত হয়ে পরিবেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করছে। দীর্ঘ সময় উচ্চ শব্দের মধ্যে অবস্থান করলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করেছে। এ বিধিমালার আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় গাইবান্ধার ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩

এ অবস্থায় মুন্সীগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহনের স্টেশনগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা, নিষিদ্ধ হর্নের ব্যবহার বন্ধ এবং চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। জনস্বার্থে কাচারিঘাট, মুক্তারপুর ব্রিজ ও সিপাহীপাড়া এলাকায় শব্দদূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন, ট্রাফিক পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। এ বিষয়ে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি আমরা দেখে ব্যবস্থা নেব।”

আরও পড়ুনঃ  দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই: জাহাঙ্গীর আলম
Tag :
জনপ্রিয় পোস্ট

শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি

মুন্সীগঞ্জে বিকট হর্নে অতিষ্ঠ মানুষ

আপডেটের সময়: ০৪:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার কাচারিঘাট, মুক্তারপুর ব্রিজ ও সিপাহীপাড়া এলাকায় যানবাহনের বিকট হর্নে শব্দদূষণ বেড়ে পথচারী ও বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে; এ সমস্যা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহনের স্টেশনে শব্দদূষণ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে মুন্সীগঞ্জ পৌরসভার কাচারিঘাট, মুক্তারপুর ব্রিজসংলগ্ন এলাকা ও সিপাহীপাড়া মোড়ে বাস, ট্রাক, অটোরিকশা ও মিশুকের বিকট শব্দ এবং অপ্রয়োজনীয় হর্নে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুনঃ  শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ

সরেজমিনে দেখা যায় আজ রবিবার (১৮ অক্টোবর) এসব এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। যানজটের সময় অনেক চালক অপ্রয়োজনে বারবার হর্ন বাজান বলে অভিযোগ রয়েছে। এতে পথচারী, যাত্রী, দোকানি ও আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, অসুস্থ মানুষ ও শিক্ষার্থীদের জন্য এ পরিস্থিতি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তারপুর ব্রিজসংলগ্ন সড়ক ও সিপাহীপাড়া মোড় গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় এসব এলাকায় যানবাহনের চাপ বেশি থাকে। এর সঙ্গে অতিরিক্ত হর্ন ও বিকট শব্দ যুক্ত হয়ে পরিবেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করছে। দীর্ঘ সময় উচ্চ শব্দের মধ্যে অবস্থান করলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করেছে। এ বিধিমালার আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় গাইবান্ধার ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩

এ অবস্থায় মুন্সীগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহনের স্টেশনগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা, নিষিদ্ধ হর্নের ব্যবহার বন্ধ এবং চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। জনস্বার্থে কাচারিঘাট, মুক্তারপুর ব্রিজ ও সিপাহীপাড়া এলাকায় শব্দদূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন, ট্রাফিক পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। এ বিষয়ে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি আমরা দেখে ব্যবস্থা নেব।”

আরও পড়ুনঃ  লালপুরে ১৬ দিন ধরে নিখোঁজ যুবক আলতাব