Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মান্দায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি বগুড়ায় প্রধানমন্ত্রীর শ্বশুর প্রয়াত মাহবুব খানের মাগফিরাত কামনা তাহিরপুরে মাদক সম্রাট কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার থানায় মামলা কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ লালপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা গ্যাস-বিদ্যুৎ সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি

মুক্তিনগড় দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪৯ সময় দেখুন

মোঃ হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার মুক্তিনগড় দাখিল মাদ্রাসায় শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে নির্মিত নতুন একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভবনটির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা।
উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ, অবকাঠামোগত সুবিধা ও শিক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুতকৃত পরিবেশ পরিদর্শন করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ও করেন তারা।

আরও পড়ুনঃ  ভিটামিন ডি -এর অভাবে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনের ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা। সে লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে পাঠদান কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। নতুন ভবন নির্মাণের ফলে সেই সংকট অনেকাংশে দূর হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর ও সুষ্ঠু পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সুধীজন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি এবং শিক্ষা ব্যবস্থার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং একটি দক্ষ, মানবিক ও আলোকিত প্রজন্ম গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় প্রধানমন্ত্রীর শ্বশুর প্রয়াত মাহবুব খানের মাগফিরাত কামনা
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুক্তিনগড় দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

আপডেটের সময়: ০৫:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

মোঃ হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার মুক্তিনগড় দাখিল মাদ্রাসায় শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে নির্মিত নতুন একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভবনটির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা।
উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ, অবকাঠামোগত সুবিধা ও শিক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুতকৃত পরিবেশ পরিদর্শন করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ও করেন তারা।

আরও পড়ুনঃ  লালপুর বাজারে নিরাপত্তা জোরদারে জরুরি সভা, বাজারকে ৫ ইউনিটে ভাগের সিদ্ধান্ত

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনের ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা। সে লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে পাঠদান কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। নতুন ভবন নির্মাণের ফলে সেই সংকট অনেকাংশে দূর হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর ও সুষ্ঠু পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে