Dhaka ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিনে মুক্ত ‘গরিবের ডাক্তার খ্যাত’ ডা. সামির হোসেন মিশু কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ পবায় বড়গাছী স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুচি কুচি করে কাটার পরে বলেন আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই: শফিকুর রহমান তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন, ভারতকে কড়া বার্তা বেইজিংয়ের প্রতি বছর বাজেটে আমরা স্বপ্ন দেখি, সারা বছর সেই স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন ফারহানা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরল রোগে আক্রান্ত ইউসুফের চিকিৎসায় ২ লক্ষ ১০ হাজার টাকা হস্তান্তর চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ, দোষীদের শাস্তি দাবী

সামায়ন আহমদ, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন( র) মাজার এর সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে প্রতিবাদ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।

সোমবার( ২৯) জুন বিকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ। সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহ আরেফিন (র.) এর মাজারের খাদেম হিসেবে আলম সাব্বির বিগত ২২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  ইতালির রোমে সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজন

কিন্তু সম্প্রতি তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী তকমা দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী আলম সাব্বির বলেন, আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি স্বার্থান্বেষী মহল মাজারের হিসাব বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মাদকের তকমা দিচ্ছে। যারা মাদকের তকমা দিয়ে আমার মানহানি করছে, তারাই মূলত মাদকের সাথে জড়িত।

আরও পড়ুনঃ  মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস

তাহিরপুর প্রেসক্লাবের অফিস সম্পাদক মু. রুকন উদ্দিন বলেন, আলম সাব্বির একজন সিনিয়র সাংবাদিক। ২২ বছর ধরে তিনি সততার সাথে সাংবাদিকতা করছেন। তাকে জড়িয়ে মানবন্ধনে যে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আলম সাব্বিরের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  নওগাঁ সীমান্তে পত্নীতলা ১৪ বিজিবি সদস্য চৌকোস অভিযান, মাদকের বড় চালান জব্দ আটক ২

সমাবেশে উপস্থিতি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবং সিলেটের ডাকের প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি, দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, এনটিভি ইউরোপের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া ।দৈনিক আজকের জনবানী প্রতিনিধি সামায়ুন আহমদ, খোলা কাগজের প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের আব্দুল আলিম ইমতিয়াজ, দৈনিক নিউজ বাংলা প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ, দোষীদের শাস্তি দাবী

আপডেটের সময়: ০৫:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সামায়ন আহমদ, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন( র) মাজার এর সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে প্রতিবাদ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।

সোমবার( ২৯) জুন বিকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ। সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহ আরেফিন (র.) এর মাজারের খাদেম হিসেবে আলম সাব্বির বিগত ২২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

কিন্তু সম্প্রতি তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী তকমা দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী আলম সাব্বির বলেন, আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি স্বার্থান্বেষী মহল মাজারের হিসাব বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মাদকের তকমা দিচ্ছে। যারা মাদকের তকমা দিয়ে আমার মানহানি করছে, তারাই মূলত মাদকের সাথে জড়িত।

আরও পড়ুনঃ  পুনঃখননের অভাবে মৃতপ্রায় চিল্লিপাড়া-কাতলাহার খাল, বিপাকে হাজারো কৃষক