Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরিষাবাড়িতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সন্দেহে দুই জন আটক দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার ভেদরগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা নিত্যবাজারে অস্থিরতা: বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম পদযাত্রায় বাধা হামলা এনসিপির সংকট না সম্ভাবনা সংস্কারের বিপক্ষে দাঁড়ালে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা মান্দায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত উত্তরবঙ্গে সাশ্রয়ী বাহনের নতুন ঠিকানা আটোয়ারীতে জমজমাট মোটরসাইকেলের হাট

মান্দায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৬৯ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বড়পই জাগরণী ক্লাব মাঠে আয়োজিত এ ম্যাচে গাইবান্ধা ফুটবল একাদশ ও নওগাঁ ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

স্থানীয় ক্রীড়াঙ্গনে নারী ফুটবলকে উৎসাহিত করতে বড়পই জাগরণী ক্লাব এ প্রীতি ম্যাচের আয়োজন করে। খেলাটি উপভোগ করতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলায় গাইবান্ধা ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে নওগাঁ ফুটবল একাদশ।

আরও পড়ুনঃ  উত্তরবঙ্গে সাশ্রয়ী বাহনের নতুন ঠিকানা আটোয়ারীতে জমজমাট মোটরসাইকেলের হাট

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়পই জাগরণী ক্লাবের সভাপতি ডি. এম. আব্দুল মালেক। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক খোকন আলী মণ্ডল।

বক্তারা বলেন, নারী ফুটবলের প্রসার ও তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
Tag :
জনপ্রিয় পোস্ট

সরিষাবাড়িতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সন্দেহে দুই জন আটক

মান্দায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বড়পই জাগরণী ক্লাব মাঠে আয়োজিত এ ম্যাচে গাইবান্ধা ফুটবল একাদশ ও নওগাঁ ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

স্থানীয় ক্রীড়াঙ্গনে নারী ফুটবলকে উৎসাহিত করতে বড়পই জাগরণী ক্লাব এ প্রীতি ম্যাচের আয়োজন করে। খেলাটি উপভোগ করতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলায় গাইবান্ধা ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে নওগাঁ ফুটবল একাদশ।

আরও পড়ুনঃ  তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুনঃ  চক্রান্তের শিকার স্বপন ব্যাপ্যারীর মুক্তি ও মিথ্যা অস্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়পই জাগরণী ক্লাবের সভাপতি ডি. এম. আব্দুল মালেক। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক খোকন আলী মণ্ডল।

বক্তারা বলেন, নারী ফুটবলের প্রসার ও তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস আলম