
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও সাবেক মান্দা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোয়াজ্জেম হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস খান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মাহমুদুল হাসান, এনসিপি নেতা সেলিম উদ্দিন এবং উপজেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন, গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানো, চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণ বন্ধের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়িত না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
প্রতিবেদকের নাম 


















