Dhaka ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার ডিমলা সীমান্তে বিজিবির অভিযান: ৫টি ভারতীয় গরু জব্দ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান রোহিঙ্গা ভোটার কাণ্ড: আলীকদমে ইউপি চেয়ারম্যান ও ৩ মেম্বার সাময়িক বরখাস্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের আন্দোলন ও বি*ক্ষো*ভ ঘাঘটের ভাঙনে হুমকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ, বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বসুরহাট পৌরসভায় ৩৩ বছর ধরে এক পদে, গোলাম সরওয়ারের ঘুষ বাণিজ্যে ও সম্পদের পাহাড় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা

মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদলের শুকনো খাবার বিতরণ

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা যুবদল। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর, গাংতা ও চুকিনগর এলাকায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, ভালাইন ইউনিয়ন যুবদলের সভাপতি মমতাজ হোসেন, সাধারণ সম্পাদক আনিছার রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল বলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রথম দফায় ১০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান
Tag :
জনপ্রিয় পোস্ট

শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার

মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদলের শুকনো খাবার বিতরণ

আপডেটের সময়: ০৭:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা যুবদল। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর, গাংতা ও চুকিনগর এলাকায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, ভালাইন ইউনিয়ন যুবদলের সভাপতি মমতাজ হোসেন, সাধারণ সম্পাদক আনিছার রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল বলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রথম দফায় ১০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন