
মঠবাড়িয়া প্রতিনিধিঃ মঠবাড়িয়া -পিরোজপুর টিকিকাটা এলাকায় এক মানবাধিকার সংগঠক ও অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল নিতে ভূমিদস্যু এবং জুলুম নির্যাতনের প্রতিবাদে যথাযথ প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ আবুল।
মঠবাড়িয়া সিনিয়র দায়রা জজ আদালতের ১৪৪/২০০৮ নং মামলা সূত্রে জানা যায় যে, আবুল মাতুব্বর, পিতা -মৃত মখফের মাতুব্বর গং এর প্রায় ১.৪০৭৫ শতক জমি দখলের চেষ্টায় প্রতিপক্ষ ছোরগ মাতুব্বর, নূরুল ইসলাম, চাঁন নূর, সোনা বরণ,শহীদ, মোঃ সুরাত হোসেন সহ আরো ৫/৭ অঞ্জাত সন্ত্রাসীপ্রকৃতি , ভূমিদস্যূর সদস্য ,সাং-মঠবাড়িয়া,টিকিকাটা উপজেলার, পিরোজপুর জেলা। আসামিরা সম্মিলিত ভাবে ভূমিদস্যুদের মতো মানবাধিকার সংগঠক মোঃ আবুল গংয়ের দূর্বলতার সুযোগ নিয়ে ভূয়া বিএস দলিল সৃজন করে প্রায় ১.৪০৭৫ শতক জমি দখল নিতে নানা ধরনের মিথ্যা মামলা ও হুমকি দিয়ে আবুল মাতুব্বরের লোকজনের হামলা চালিয়ে অবৈধ ভাবে বসত ভিটা,ফসলী জমি এবং অন্যান্য দখলীয় ফসলীয় পতিত জায়গায় বৃক্ষ নিধন সহ জোর জুলুম নির্যাতনের মাধ্যমে দখল করে নিচ্ছে বলে অপর একটি অভিযোগ সূত্রে জানিয়েছেন।
হামলার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে বৃক্ষ নিধন সহ মাটি কাটা এবং শতশত গাছ, ফসলের ক্ষেত কৃষি জমির ক্ষতিসাধন করার দৃশ্য দেখতে পান। এসময় পুলিশ উভয় পক্ষ কে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানিয়ে পরের দিন কাগজ পত্র, দলিল পত্র সহ থানায় বৈঠকে উপস্থিত থাকার জন্য ওসি অবগত করেন। এখানে উল্লেখ্য যে, পাকিস্তান আমলের একটি দলিল পত্র নং 2372 মূলে ঐজমির দাতাদের সঙ্গে ভূল শিকার পূর্বক মখফের আলী, পিতা -হুজজত আলী,সাং- খায়ের টিকিকাটা, মঠবাড়িয়া উপজেলার পাথরঘাটা লিপি বদ্ধ করে১-৮ নং তফশিল,দাগ নং -১১৪২, মৌজার ৩২৬৯ উল্লেখ্য করে না দাবী মুক্তির ২৩৩ খতিয়ানের ১১৪২-৪১১ খতিয়ানের ভূল বশত এর কারণে মখফের আলী দাবি মুক্তির পত্র প্রদান করেন। কিন্তু কিছু দোষকৃতকারী ও ক্ষমতাসীন দলের লোকজন ও ভূমিদস্যুদের সদস্যরা এই মানবাধিকার সংগঠক ও অসহায় মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে দীর্ঘ বছরের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল বানিজ্য করতে পাঁয়তারা চালাচ্ছে।
আবুল গংয়ের লোকজন প্রতিবেশীরা জানায়, তাঁরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দূরে থাকায় ভূমিদস্যুদের সদস্যরা অবৈধভাবে প্রসাশন ও ক্ষমতাসীন বিএনপির এমপি/ দলীয় নেতার নাম ভাঙিয়ে তাদের কে উচ্ছেদের চেষ্টা করছেন পিরোজপুর জেলা প্রশাসনের নিকট অভিযোগ রয়েছে।
এছাড়া উক্ত স্পষ্ট পিরোজপুর জেলা সিনিয়র দায়রা জজ আদালতে মামলা চলাকালীন সময়ে এধরনের মানবাধিকার লঙ্ঘন কখনো মেনে নিতে পারে না। এ বিষয়ে কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স অব হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কাছে লিখিত অভিযোগ সূত্রে উল্লেখিত বিষয়গুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান হয়ে মামলা সূত্রে জানায়।
অভিযোগ কারী, আবুল প্রকাশ আবুল মাতুব্বর, পিতা মখফের মাতুব্বর জানায়, প্রতিপক্ষের মিথ্যা মামলা ও চরম নির্যাতন,মানসিক নির্যাতন, প্রাণনাশের ভয়ে বর্তমানে চট্টগ্রাম জেলা শহর ও দেশের বিভিন্ন স্থানে অনেকটাই আত্মার গোপন থেকে পরিবার- পরিজন পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন।
এই চরম নির্যাতন, হামলাও ভূমিদস্যুদের কবল থেকে বাঁচতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, পিরোজপুর জেলা প্রশাসন,ডিসি, এসপি সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং স্থানীয় সরকার প্রশাসন এবং ভূমি অফিস- আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
প্রতিবেদকের নাম 


















