Dhaka ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণমন্ত্রী চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা ভেদরগঞ্জে এমপি বরাদ্দের অফিস উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সরিষাবাড়িতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সন্দেহে দুই জন আটক দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার ভেদরগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা নিত্যবাজারে অস্থিরতা: বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম পদযাত্রায় বাধা হামলা এনসিপির সংকট না সম্ভাবনা

মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩ সময় দেখুন

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: মাদকের টাকা না দেওয়ায় ছেলের হাতে মা নি/হ/ত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কোতোয়ালী থানাধীন আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামেলা আক্তার (৫৫) আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকার বাসিন্দা এবং মৃত আকবর শেখের স্ত্রী। অভিযুক্ত তার ছেলে রাহিম শেখ (৩৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মা/ দ/ক মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসে রাহিম শেখ। বৃহস্পতিবার দুপুরে মা/দ/ক কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করলে শামেলা আক্তার তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাহিম শেখ ঘরে থাকা একটি কাঠের বাটাম দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃ/ত্যু হয়। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকায় অভিযুক্ত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা

পরে পাশের বাড়ির এক নারী প্রতিবেশী ছাদে কাপড় শুকাতে গিয়ে উঠানের টিউবওয়েলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত রাহিম শেখের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত নারী
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

আপডেটের সময়: ০৭:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: মাদকের টাকা না দেওয়ায় ছেলের হাতে মা নি/হ/ত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কোতোয়ালী থানাধীন আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামেলা আক্তার (৫৫) আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকার বাসিন্দা এবং মৃত আকবর শেখের স্ত্রী। অভিযুক্ত তার ছেলে রাহিম শেখ (৩৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মা/ দ/ক মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসে রাহিম শেখ। বৃহস্পতিবার দুপুরে মা/দ/ক কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করলে শামেলা আক্তার তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাহিম শেখ ঘরে থাকা একটি কাঠের বাটাম দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃ/ত্যু হয়। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকায় অভিযুক্ত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বাঁশখালীর সন্তান ডা. মিজবাহ

পরে পাশের বাড়ির এক নারী প্রতিবেশী ছাদে কাপড় শুকাতে গিয়ে উঠানের টিউবওয়েলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত রাহিম শেখের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের