Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার দুর্যোগে সেবা দিতে চট্টগ্রামে র‌্যাপিড রেসপন্স টিম গঠন মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত ফল উৎসবে কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ‘আমরা’৯৬ বন্ধু’র ক্রেস্ট প্রদান রাজধানীর কোতয়ালীতে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় টানা বৃষ্টিতে ডিমলায় থমকে গেছে জীবন: পানিতে তলিয়ে ফসল, কাজহীন দিনমজুরদের দীর্ঘশ্বাস

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার পল্লী জীবিকায়ন প্রকল্পের (বিআরডিবি) উপজেলা কর্মকর্তা মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মোট ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৭২৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের পর বিভাগীয় তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে ভোলা জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। জানা গেছে, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাস্তবায়িত পল্লী জীবিকায়ন প্রকল্পে দায়িত্ব পালনকালে মো. কামরুজ্জামানের বিরুদ্ধে লালমোহন ও মনপুরা উপজেলার বিভিন্ন সমিতি ও পল্লী উন্নয়ন দলের সদস্যদের ঋণের অর্থ, আদায়কৃত কিস্তি এবং প্রকল্পের হিসাবভুক্ত অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, লালমোহন উপজেলায় কর্মরত অবস্থায় ইসলামপুর, দক্ষিণ তারাগঞ্জ, মঙ্গল সিকদার, রায়চাঁদ, মধ্য তারাগঞ্জ খানবাড়ি, রহিমপুর, ধলিগৌরনগর জেবলরাজ, বগিরচর, চরকালাচাঁদ, ভাঙ্গাপুল, দক্ষিণ বালুচর ও পূর্ব কিশোরগঞ্জ মৃধাপাড়া বিত্তিহীন মহিলা সমবায় সমিতিসহ বিভিন্ন সমিতি থেকে মোট ৩৭ লাখ ২৮ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করা হয়। পরে মনপুরা উপজেলায় বদলি হয়ে আসার পর মাঠকর্মী পবিত্র কুমার সরকারের সহযোগিতায় বিভিন্ন সমিতি ও পল্লী উন্নয়ন দল থেকে প্রায় ৬১ লাখ ৭৬ হাজার ৮০ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। একই সঙ্গে আয় অপেক্ষা অতিরিক্ত ব্যয় দেখিয়ে আরও ৫৮ লাখ ১৭ হাজার ৯৪৮ টাকা আত্মসাতের অভিযোগও তদন্তে উঠে এসেছে।
অভিযোগে আরও বলা হয়, আন্দিরপাড় তুলাতলী, চরযতীন কলেজপাড়া, চরফয়জুদ্দিন বাঁধেরহাট, দক্ষিণ সাকুচিয়া সিরাজগঞ্জ, কাউয়ারটেক, চর গোয়ালিয়া সোনাপুর উত্তরপাড়া, সোনারচর উত্তরপাড়া, কুলাগাজীর তালুক, হাজীরচরসহ একাধিক এমবিএসএস ও পল্লী উন্নয়ন দল থেকে বিভিন্ন সময়ে ঋণের অর্থ ও আদায়কৃত কিস্তির টাকা আত্মসাৎ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকা না তোলায় ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

এছাড়া ২৭ জন ব্যক্তির নামে ৩৬ লাখ ২০ হাজার ৬৫০ টাকার ঋণ বিতরণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগও উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ওই ঋণ মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরকে দেওয়া হয়েছে বলে প্রমাণ মিলেছে। একই ঘটনায় মাঠকর্মী পবিত্র কুমারের মাধ্যমে ১৭ লাখ ৩৭ হাজার ৭১৫ টাকা আত্মসাতের তথ্যও তদন্তে উঠে এসেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মাঠকর্মী পবিত্র কুমার সরকার ২০২৫ সালের জুন মাসে মনপুরা থেকে বদলি হয়ে যান। তার দায়িত্বাধীন ব্লকের বেশ কিছু ঋণ এখনও অনাদায়ী রয়েছে। সেই বিষয়টিকে কেন্দ্র করেই এসব অভিযোগ আনা হয়েছে। মনপুরা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মাহে আলম বলেন, “কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত শেষে তাকে ভোলা জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ ও অভ্যন্তরীণ ব্রিজ নির্মাণের দাবি

লালমোহন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মিজ রীমা আক্তার বলেন, “তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। ভোলা জেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আজাদুর রহমান বলেন, “অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করে জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় পল্লী জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম পশ্চিম বাজালিয়ায় রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ
Tag :
জনপ্রিয় পোস্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০৮:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার পল্লী জীবিকায়ন প্রকল্পের (বিআরডিবি) উপজেলা কর্মকর্তা মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মোট ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৭২৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের পর বিভাগীয় তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে ভোলা জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। জানা গেছে, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাস্তবায়িত পল্লী জীবিকায়ন প্রকল্পে দায়িত্ব পালনকালে মো. কামরুজ্জামানের বিরুদ্ধে লালমোহন ও মনপুরা উপজেলার বিভিন্ন সমিতি ও পল্লী উন্নয়ন দলের সদস্যদের ঋণের অর্থ, আদায়কৃত কিস্তি এবং প্রকল্পের হিসাবভুক্ত অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, লালমোহন উপজেলায় কর্মরত অবস্থায় ইসলামপুর, দক্ষিণ তারাগঞ্জ, মঙ্গল সিকদার, রায়চাঁদ, মধ্য তারাগঞ্জ খানবাড়ি, রহিমপুর, ধলিগৌরনগর জেবলরাজ, বগিরচর, চরকালাচাঁদ, ভাঙ্গাপুল, দক্ষিণ বালুচর ও পূর্ব কিশোরগঞ্জ মৃধাপাড়া বিত্তিহীন মহিলা সমবায় সমিতিসহ বিভিন্ন সমিতি থেকে মোট ৩৭ লাখ ২৮ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করা হয়। পরে মনপুরা উপজেলায় বদলি হয়ে আসার পর মাঠকর্মী পবিত্র কুমার সরকারের সহযোগিতায় বিভিন্ন সমিতি ও পল্লী উন্নয়ন দল থেকে প্রায় ৬১ লাখ ৭৬ হাজার ৮০ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। একই সঙ্গে আয় অপেক্ষা অতিরিক্ত ব্যয় দেখিয়ে আরও ৫৮ লাখ ১৭ হাজার ৯৪৮ টাকা আত্মসাতের অভিযোগও তদন্তে উঠে এসেছে।
অভিযোগে আরও বলা হয়, আন্দিরপাড় তুলাতলী, চরযতীন কলেজপাড়া, চরফয়জুদ্দিন বাঁধেরহাট, দক্ষিণ সাকুচিয়া সিরাজগঞ্জ, কাউয়ারটেক, চর গোয়ালিয়া সোনাপুর উত্তরপাড়া, সোনারচর উত্তরপাড়া, কুলাগাজীর তালুক, হাজীরচরসহ একাধিক এমবিএসএস ও পল্লী উন্নয়ন দল থেকে বিভিন্ন সময়ে ঋণের অর্থ ও আদায়কৃত কিস্তির টাকা আত্মসাৎ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিরল চর্মরোগে আক্রান্ত শিশু ইউসুফের চিকিৎসায় ৩০ হাজার টাকা অনুদান, শিক্ষার দায়িত্ব নিতেও আগ্রহ প্রকাশ৷

এছাড়া ২৭ জন ব্যক্তির নামে ৩৬ লাখ ২০ হাজার ৬৫০ টাকার ঋণ বিতরণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগও উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ওই ঋণ মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরকে দেওয়া হয়েছে বলে প্রমাণ মিলেছে। একই ঘটনায় মাঠকর্মী পবিত্র কুমারের মাধ্যমে ১৭ লাখ ৩৭ হাজার ৭১৫ টাকা আত্মসাতের তথ্যও তদন্তে উঠে এসেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মাঠকর্মী পবিত্র কুমার সরকার ২০২৫ সালের জুন মাসে মনপুরা থেকে বদলি হয়ে যান। তার দায়িত্বাধীন ব্লকের বেশ কিছু ঋণ এখনও অনাদায়ী রয়েছে। সেই বিষয়টিকে কেন্দ্র করেই এসব অভিযোগ আনা হয়েছে। মনপুরা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মাহে আলম বলেন, “কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত শেষে তাকে ভোলা জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফুটবল খেলায় জয়ের উল্লাসে গোলবার ভেঙে তরুণের মৃত্যু

লালমোহন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মিজ রীমা আক্তার বলেন, “তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। ভোলা জেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আজাদুর রহমান বলেন, “অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করে জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় পল্লী জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়