
মো: বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ভোলার মনপুরা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মিলন মাতাব্বর,যুগ্নু সাধারণ সম্পাদক আ: রহিম ফরাজী, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম সাবেক যুবদল সভাপতি জুবের হাসান রাজিব চৌধুরী, সাবেক ছাএদল সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা আমির মাওলানা জসিম উদ্দিন এবং মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং এর চেতনাকে ধারণ করে দেশ ও উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 



















