Dhaka ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মো: বনি আমিন উপজেলা প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বিচার ও নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: শাহাবুদ্দিন (৪৫)। মঙ্গলবার বিকেলে মনপুরা রিপোটার্স ইউনিটিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।অভিযুক্ত ব্যক্তি একই এলাকার আবুল নসু মিয়ার ছেলে মো: নাজিম (৩২)। ভুক্তভোগী শাহাবুদ্দিন ৮ নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের আ: মালেক ব্যপারীর ছেলে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাবুদ্দিন জানান, অভিযুক্ত নাজিমের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা নাজিম উদ্দীন অতর্কিতে তার ওপর আক্রমণ চালায় এবং তাকে মারাত্মকভাবে পিটিয়ে জখম করে।

আরও পড়ুনঃ  লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদ্‌যাপিত: সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণ

​তিনি অভিযোগ করে আরও বলেন, এর আগেও নাজিম তার ওপর একবার হামলা চালিয়েছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সালিশকারীরা এ বিষয়ে একটি ফয়সালা করে দেন। কিন্তু নাজিম সেই শালিসের রায় তোয়াক্কা না করে অমান্য করে আসছে। ঘটনার দিন শুধু শাহাবুদ্দিনের ওপর শারীরিক নির্যাতনই চালানো হয়নি, বরং অভিযুক্ত নাজিম ভুক্তভোগীর স্ত্রীকে অত্যন্ত কুৎসিত ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারধর করার উদ্দেশ্যে তেড়ে আসে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বারবার এ ধরনের হামলা ও হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো: শাহাবুদ্দিন ও তার পরিবার অভিযুক্ত মো: নাজিমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বাউফলে সরকারি সড়কের পাশের ১৩ টি গাছ কেটে নিলেন প্রভাবশালী
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা

মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৭:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মো: বনি আমিন উপজেলা প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বিচার ও নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: শাহাবুদ্দিন (৪৫)। মঙ্গলবার বিকেলে মনপুরা রিপোটার্স ইউনিটিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।অভিযুক্ত ব্যক্তি একই এলাকার আবুল নসু মিয়ার ছেলে মো: নাজিম (৩২)। ভুক্তভোগী শাহাবুদ্দিন ৮ নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের আ: মালেক ব্যপারীর ছেলে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাবুদ্দিন জানান, অভিযুক্ত নাজিমের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা নাজিম উদ্দীন অতর্কিতে তার ওপর আক্রমণ চালায় এবং তাকে মারাত্মকভাবে পিটিয়ে জখম করে।

আরও পড়ুনঃ  বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

​তিনি অভিযোগ করে আরও বলেন, এর আগেও নাজিম তার ওপর একবার হামলা চালিয়েছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সালিশকারীরা এ বিষয়ে একটি ফয়সালা করে দেন। কিন্তু নাজিম সেই শালিসের রায় তোয়াক্কা না করে অমান্য করে আসছে। ঘটনার দিন শুধু শাহাবুদ্দিনের ওপর শারীরিক নির্যাতনই চালানো হয়নি, বরং অভিযুক্ত নাজিম ভুক্তভোগীর স্ত্রীকে অত্যন্ত কুৎসিত ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারধর করার উদ্দেশ্যে তেড়ে আসে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বারবার এ ধরনের হামলা ও হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো: শাহাবুদ্দিন ও তার পরিবার অভিযুক্ত মো: নাজিমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযানে