
মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়। শনিবার (২৯ আগস্ট) ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদকের নির্দেশনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লার নেতৃত্বে এ সময় যুবদল ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের ও বাইরের আঙিনা পরিষ্কার করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, মোঃ সিদ্দিক মোল্লা, ইউনিয়ন যুবদল নেতা মোঃ নাসির ২ নং হাজারী ইউনিয়নের সাবেক আহবায়ক মোঃ ইলিয়াস, মোঃ কামাল, আব্দুল মান্নান, লোকমান হোসেন, মোঃ সোহাগ, মোঃ বেলাল, মোঃ মহিউদ্দীন, মোঃ মিজান, মোঃ ওবায়দুল, মোঃ শরীফ, ছাত্রদল নেতা মোঃ মামুন এবং উত্তর সাকুচিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ রিয়াজ ও মোঃ হারুনসহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা জানান, কেন্দ্রীয় নেতৃত্বের সার্বিক দিকনির্দেশনায় জনস্বার্থমূলক কাজের অংশ হিসেবে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে এমন সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থানে যুবদলের এমন প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও এলাকার সচেতন মহল।
প্রতিবেদকের নাম 


















