Dhaka ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি, আল আমিন: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকার কারণে, আজ শনিবার (১৫ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, ভারতের সরকারি ছুটির কারণে আজ দিনভর বেনাপোল-পেট্রাপোলসহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল রোববার (১৬ আগস্ট) সকাল থেকে যথারীতি পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টরা আগেই শনিবার ছুটির বিষয়টি জানিয়েছিলেন। সে অনুযায়ী আজ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক

রোববার সকাল থেকে যথাযথ ভাবে বাণিজ্য কার্যক্রম শুরু হবে। এদিকে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা নেই। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার এবং ইমিগ্রেশনের আনুষঙ্গিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে চলছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের জন্য বাণিজ্যিক বিরতি কার্যকর হলেও বন্দর এলাকা ও আন্তর্জাতিক চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। রোববার বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর যানজট বা পণ্যজট এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  গ্যাস না পেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেটের সময়: ০৬:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বেনাপোল প্রতিনিধি, আল আমিন: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকার কারণে, আজ শনিবার (১৫ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, ভারতের সরকারি ছুটির কারণে আজ দিনভর বেনাপোল-পেট্রাপোলসহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল রোববার (১৬ আগস্ট) সকাল থেকে যথারীতি পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টরা আগেই শনিবার ছুটির বিষয়টি জানিয়েছিলেন। সে অনুযায়ী আজ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  আটোয়ারীর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ