Dhaka ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন ডাঃ মুহাম্মদ মাহমুদ হাসান খান ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা নারায়ণগঞ্জে ট্রাক চাপায় নারী পোশাকশ্রমিকের করুণ মৃত্যুতে উত্তাল শ্রমিক সংগঠন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা সীমানা পেরিয়ে নতুন ইতিহাস: হাতিরঝিলে অনুষ্ঠিত হলো দেশের প্রথম নৈশকালীন আলট্রা ম্যারাথন। দোয়ার মাহফিলের নামে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক

ভারত সংখ্যালঘুদের মর্যাদা দিলে শ্রদ্ধা আরও বাড়বে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে দেশটির প্রতি আরও বেশি শ্রদ্ধা থাকবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন বা অবিচার সহ্য করা হবে না। আজ সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বড় দেশ এবং গণতান্ত্রিক চর্চার জন্য তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের আপন করে নেওয়া, নিরাপত্তা দেওয়া এবং রাষ্ট্রের সমান অংশ হিসেবে মর্যাদা দিলে সেই শ্রদ্ধা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ভারতে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব বাংলাদেশে পড়তে দেওয়া হবে না। এখানে কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীর ওপর অত্যাচার-নির্যাতন হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দিলেও এ ধরনের অন্যায় সহ্য করবেন না বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গে মুসলমানদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকারপ্রধানের পক্ষ থেকে যথাযথ বক্তব্য আসবে বলে তিনি আশা করেন। বিশ্ব ইজতেমা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, মুসলমানদের মধ্যে বিভক্তি কাম্য নয়। দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছে আগের মতো ঐক্যবদ্ধভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করুক—এটাই তিনি চান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসউদুল হক। সঞ্চালনা করেন উবায়দুল্লাহ বাদল।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ: এলজিআরডি মন্ত্রীর
Tag :
জনপ্রিয় পোস্ট

বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন ডাঃ মুহাম্মদ মাহমুদ হাসান খান

ভারত সংখ্যালঘুদের মর্যাদা দিলে শ্রদ্ধা আরও বাড়বে: ধর্মমন্ত্রী

আপডেটের সময়: ০৬:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে দেশটির প্রতি আরও বেশি শ্রদ্ধা থাকবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন বা অবিচার সহ্য করা হবে না। আজ সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বড় দেশ এবং গণতান্ত্রিক চর্চার জন্য তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের আপন করে নেওয়া, নিরাপত্তা দেওয়া এবং রাষ্ট্রের সমান অংশ হিসেবে মর্যাদা দিলে সেই শ্রদ্ধা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  সরকারের ছয় মাসের গতিশীল পদক্ষেপে কাজের গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে : সেতুমন্ত্রী