Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত: প্রেস ক্লাব ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা বইয়ের পাতায় নৈতিকতা আর আলোর সন্ধান: দক্ষিণ কেরানীগঞ্জের তরুণ রাজকুমার আরবিদ ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ধুনটে মাদকসহ ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ বিকেএসপির সামনে ফুটপাত দখল করে টাকা আদায়ের অভিযোগ সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা ভাঙচুর জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ নাটোর লালপুরে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস

ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

আহমেদ আক্তার রানা কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন এবং এর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, শনিবার সকালে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন জান্নাতুল ফেরদৌস। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। কর্মসূচির বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন জান্নাতুল ফেরদৌস। বিষয়টি পুলিশের নজরে আসার পর তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে দুপুরে ভাতাইয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে ঘোড়াঘাটে কেক কাটা ও দোয়া মাহফিল
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত: প্রেস ক্লাব ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা

ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

আপডেটের সময়: ১১:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন এবং এর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বন উজাড় ও অপরিকল্পিত স্থাপনায় বাড়ছে মানুষ-হাতির সংঘাত

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, শনিবার সকালে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন জান্নাতুল ফেরদৌস। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। কর্মসূচির বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন জান্নাতুল ফেরদৌস। বিষয়টি পুলিশের নজরে আসার পর তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে দুপুরে ভাতাইয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল: চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা