Dhaka ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফরিদা খানম রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার দুদিনেও হয়নি মামলা মাদারগঞ্জে সমবায় সমিতির_ আমানতের টাকা ফেরত পেতে, ৭২ ঘন্টার আল্টিমেটাম মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৮ বাকলিয়ার রসুলবাগ দুর্ঘটনার ঝুঁকি, যান চলাচল বন্ধ করল চসিক!! নান্দাইলে সরকারি গাছ কেটে সাবাড়, এসিল্যান্ডের অভিযানে গাছ জব্দ কোম্পানীগঞ্জে অপরাধের লাগাম টানছে না কেউ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গাইবান্ধায় জুলাই শহীদের কবর নির্মানের টাকা আত্নসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ১

ফরিদপুর জেলা প্রতিনিধি:  ফরিদপুরের ভাঙ্গায় কভার ভ্যানের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও একজন আহত হয়েছেন। আজ সোমবার‌ ভোর সাড়ে ৫টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ডের উত্তর-পূর্ব পাশে মধ্য হাসমদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত তোরাব মোল্লা (৭০) ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বাসিন্দা। আহত অটোভ্যান চালক বজলু মৃধা (৪৫) একই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, তোরাব মোল্লাকে নিয়ে অটোভ্যানে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যান (ঢাকা মেট্রো-ট-১২-৩৫৪৪) অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং তোরাব মোল্লা ও চালক বজলু মৃধা গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত বজলু মৃধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনগত কার্যক্রম শুরু করেন। পরে দুর্ঘটনাকবলিত অটোভ্যান ও কভার ভ্যান জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়, কভার ভ্যানের চালকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ১

আপডেটের সময়: ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬