Dhaka ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ​গোয়াইনঘাটে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জরিপ কার্যক্রম পরিচালিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক যুবককে নিজ বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ২ বছরের সাজা এড়াতে ৪ বছর পালিয়ে থাকা শীর্ষ মাদক কারবারি মাছুম গ্রেপ্তার ধামরাইয়ে সরকারি খাল দখল করে ভূমি বাণিজ্য: এসিল্যান্ডের ১ দিনের আলটিমেটাম মাদক ও অস্ত্র প্রবেশ রোধে ব্যর্থ বর্তমান সরকার:  দাবি বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমানের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতির তীব্রতা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দর্শনা পরিবহণ, নিহত ৩ ও আহত ১৬ ​ জাইমার জন্মদিনে দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ‎মীর শাহে আলম ফাউন্ডেশনের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ দফা নির্দেশনা কোম্পানীগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘Science Olympiad 2026’ অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ২ বছরের সাজা এড়াতে ৪ বছর পালিয়ে থাকা শীর্ষ মাদক কারবারি মাছুম গ্রেপ্তার

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

দুই বছরের সশ্রম কারাদণ্ড থেকে বাঁচতে দীর্ঘ চার বছর ধরে পালিয়ে থাকা মো. মাসুদ ওরফে মাছুম (৩৮) নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত মাছুম ওই গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ​পুলিশ সূেত্র জানা গেছে, একটি মামলায় আদালত মাছুমকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। এ ছাড়া ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। ​ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাছুমকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ব্রাহ্মণপাড়ায় ২ বছরের সাজা এড়াতে ৪ বছর পালিয়ে থাকা শীর্ষ মাদক কারবারি মাছুম গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

দুই বছরের সশ্রম কারাদণ্ড থেকে বাঁচতে দীর্ঘ চার বছর ধরে পালিয়ে থাকা মো. মাসুদ ওরফে মাছুম (৩৮) নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত মাছুম ওই গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ​পুলিশ সূেত্র জানা গেছে, একটি মামলায় আদালত মাছুমকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। এ ছাড়া ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। ​ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাছুমকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ভৈরবে আকবরনগর-মিরারচর সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলার তদন্ত পিবিআই'র হাতে