Dhaka ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইতালির রোমে সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস কেরানীগঞ্জের বন্দডাকপাড়ায় ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী রাজশাহীর নওহাটায় ম্যাংগো লাভারের অফিসে হামলা নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

বৈশ্বিক মহামারী প্রভাব মোকাবেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন কোরাম

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহে লিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরতলীর পশরায় নারী উন্নয়ন ফোরামের নিজস্ব অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদিকুল হক,সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া , জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদ্দৌস ও নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বৈশ্বিক মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং গবাদি পশু বিতরণের উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫৬ টি গরু ও গো খাদ্য বিতরণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজ সেবা অধিদপ্তর ও নারী উন্নয়ন ফোরাম।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার
Tag :
জনপ্রিয় পোস্ট

ইতালির রোমে সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজন

বৈশ্বিক মহামারী প্রভাব মোকাবেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন কোরাম

আপডেটের সময়: ০৩:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহে লিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরতলীর পশরায় নারী উন্নয়ন ফোরামের নিজস্ব অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদিকুল হক,সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া , জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদ্দৌস ও নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বৈশ্বিক মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং গবাদি পশু বিতরণের উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫৬ টি গরু ও গো খাদ্য বিতরণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজ সেবা অধিদপ্তর ও নারী উন্নয়ন ফোরাম।

আরও পড়ুনঃ  নওগাঁ জেলার আমের বাজারজাতকরণ, বিদেশে রপ্তানি, পরিবহন সমস্যা, আম সংরক্ষণ ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা