Dhaka ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে  বটতলা বাজারে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা চিকিৎসাধীন সিনিয়ার সাংবাদিক শাহ্ আলম কে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ফরিদপুর ভাঙ্গায় সুমন শেখ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ​হোসেনপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী হিরা চক্র’কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা মাগুরাতে হেফজ বিভাগে মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী ২ দিন পর উদ্ধার দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ঈদগাঁওতে মদ্যপ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬ মৌলভীবাজারে জমিজমার বিরোধে ভাইকে হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫

বেইলি সেতুর জরুরি মেরামতকাজে সাড়ে তিন দিন বন্ধ থাকবে মোড়েলগঞ্জ ফেরিঘাট

মাহাদী হাসান অন্তর, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট সড়ক বিভাগের অধীন সাইনবোর্ড–মোড়েলগঞ্জ–রায়েন্দা–শরণখোলা (আর-৭৭৩) আঞ্চলিক মহাসড়কের ১৭তম কিলোমিটারে অবস্থিত মোড়েলগঞ্জ ফেরিঘাটে বেইলি সেতুর উভয় পাশের ডেক উত্তোলন এবং বারইখালী প্রান্তের পন্টুনের জরুরি মেরামতকাজের জন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৫ জুলাই ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোড়েলগঞ্জ ফেরিঘাটে সকল প্রকার ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্ধারিত মেরামতকাজ শেষ হওয়ার পর ৫ জুলাই (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে যথারীতি ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় যমুনার ভাঙন: মূল বাঁধের দোরগোড়ায় নদী, আতঙ্কে নদীপাড়ের মানুষ

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ব্যবহারে বেইলি সেতুর ডেক ও বারইখালী প্রান্তের পন্টুনে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ মেরামতকাজ হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এক ট্র্যাজিক পরিণতির আড়ালে অভিভাবকত্বের দায়

ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় মোড়েলগঞ্জ, শরণখোলা ও আশপাশের এলাকার যাত্রী, পণ্যবাহী যানবাহন এবং সাধারণ মানুষের সাময়িক দুর্ভোগের আশঙ্কা রয়েছে। এ অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সড়ক বিভাগ।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ: প্রাণ হারালেন ১, চিকিৎসাধীন ২ জনের অবস্থাও আশঙ্কাজনক

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসরাফুল হক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করা হয়েছে। একই সঙ্গে মেরামতকাজ চলাকালে জনসাধারণের সহযোগিতা কামনা করে নির্ধারিত সময় পর্যন্ত ফেরিঘাট বন্ধ থাকার বিষয়টি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে  বটতলা বাজারে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

বেইলি সেতুর জরুরি মেরামতকাজে সাড়ে তিন দিন বন্ধ থাকবে মোড়েলগঞ্জ ফেরিঘাট

আপডেটের সময়: ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

মাহাদী হাসান অন্তর, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট সড়ক বিভাগের অধীন সাইনবোর্ড–মোড়েলগঞ্জ–রায়েন্দা–শরণখোলা (আর-৭৭৩) আঞ্চলিক মহাসড়কের ১৭তম কিলোমিটারে অবস্থিত মোড়েলগঞ্জ ফেরিঘাটে বেইলি সেতুর উভয় পাশের ডেক উত্তোলন এবং বারইখালী প্রান্তের পন্টুনের জরুরি মেরামতকাজের জন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৫ জুলাই ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোড়েলগঞ্জ ফেরিঘাটে সকল প্রকার ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্ধারিত মেরামতকাজ শেষ হওয়ার পর ৫ জুলাই (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে যথারীতি ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিশু শিক্ষার্থী গুরুতর আহত, শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ব্যবহারে বেইলি সেতুর ডেক ও বারইখালী প্রান্তের পন্টুনে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ মেরামতকাজ হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে  বটতলা বাজারে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা