
আঃ জলিল উপজেলা প্রতিনিধি শ্রীপুর মাগুরা
মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের কৃতি সন্তান শাহরিয়ার জামান শাওন ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ৩ জুলাই শুক্রবার সকালে তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির হলরুমে সর্বস্তরের গ্রামবাসীর উদ্দোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির সভাপতি সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিয়া আলী আকবর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি মোখলেছুর রহমান, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সংগঠনের সহ-সভাপতি ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, শ্রীপুর সরকারি কলেজ-টিকাবিলার অধ্যক্ষ জালাল উদ্দীন চৌধুরী, আমেরিকা প্রবাসী এনামুল বশির, সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চুসহ আরও অনেকে। অত্যন্ত দক্ষতার সাথে পুরো
অনুষ্ঠান সঞ্চালনা করেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। অনুষ্ঠানে শাওনের পিতা মনিরুজ্জামান মোহন ও মাতা ফাহিমা বেগম উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















