Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদায় নিলেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় বীর বীরাঙ্গনা টেপরী রানী কুলিয়ারচরে সংবর্ধিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা

বিয়ের প্রলোভনে বিধবার ৪০ লাখ টাকা ও স্বর্ণ নিয়ে উধাও হওয়ার অভিযোগ

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে কবির হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে নগদ প্রায় ৪০ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে আত্মগোপনে চলে গেছেন অভিযুক্ত কবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ওই নারীর সঙ্গে দীর্ঘ দিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন কবির হাওলাদার। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ভবিষ্যৎ সুন্দর সংসারের স্বপ্ন দেখিয়ে ওই নারীর বিশ্বাস অর্জন করেন তিনি। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, কবির বিভিন্ন অজুহাতে এবং শারীরিক সম্পর্কের সুযোগ নিয়ে ধাপে ধাপে প্রায় ৪০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ হাতিয়ে নেন।
ভুক্তভোগী নারী জানান, কবির হাওলাদার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক মাস ধরে এই বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ গ্রহণ করেন। তবে সম্প্রতি বিয়ের কথা বললে তিনি এড়িয়ে চলতে শুরু করেন এবং হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দিয়ে এলাকা থেকে গা ঢাকা দেন। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
সর্বস্ব হারিয়ে বর্তমানে দিশেহারা ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন:
আমি জীবনের শেষ সম্বলটুকু বিশ্বাস করে তার হাতে তুলে দিয়েছিলাম। সে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে। আমি আমার কষ্টের টাকা ও স্বর্ণ ফেরত চাই এবং এই প্রতারকের দৃষ্টান্তমূলক বিচার চাই।
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই প্রতারণার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত কবির হাওলাদারকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ভোলার ধনিয়ায় কিশোরী ক্লাব গঠন: বাল্যবিয়ে রোধ ও নারী শিক্ষায় নতুন অঙ্গীকার
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদায় নিলেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় বীর বীরাঙ্গনা টেপরী রানী

বিয়ের প্রলোভনে বিধবার ৪০ লাখ টাকা ও স্বর্ণ নিয়ে উধাও হওয়ার অভিযোগ

আপডেটের সময়: ১২:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে কবির হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে নগদ প্রায় ৪০ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে আত্মগোপনে চলে গেছেন অভিযুক্ত কবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ওই নারীর সঙ্গে দীর্ঘ দিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন কবির হাওলাদার। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ভবিষ্যৎ সুন্দর সংসারের স্বপ্ন দেখিয়ে ওই নারীর বিশ্বাস অর্জন করেন তিনি। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, কবির বিভিন্ন অজুহাতে এবং শারীরিক সম্পর্কের সুযোগ নিয়ে ধাপে ধাপে প্রায় ৪০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ হাতিয়ে নেন।
ভুক্তভোগী নারী জানান, কবির হাওলাদার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক মাস ধরে এই বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ গ্রহণ করেন। তবে সম্প্রতি বিয়ের কথা বললে তিনি এড়িয়ে চলতে শুরু করেন এবং হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দিয়ে এলাকা থেকে গা ঢাকা দেন। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
সর্বস্ব হারিয়ে বর্তমানে দিশেহারা ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন:
আমি জীবনের শেষ সম্বলটুকু বিশ্বাস করে তার হাতে তুলে দিয়েছিলাম। সে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে। আমি আমার কষ্টের টাকা ও স্বর্ণ ফেরত চাই এবং এই প্রতারকের দৃষ্টান্তমূলক বিচার চাই।
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই প্রতারণার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত কবির হাওলাদারকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  লালমোহনে খাল খননের মাটি রাস্তায়