Dhaka ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে তৃতীয় সাকিন বিশ্বাস: কল্যানপুর গ্রামবাসীর গৌরবোজ্জ্বল সংবর্ধনা লোহাগাড়ায় সড়ক বাইক আরোহীর মৃত্যু ইতালির রোমে সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস কেরানীগঞ্জের বন্দডাকপাড়ায় ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী রাজশাহীর নওহাটায় ম্যাংগো লাভারের অফিসে হামলা

বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিলেন ‌ ফরিদপুরের চার আসনের সংসদ সদস্য ‌ শহিদুল ইসলাম বাবুল

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজ শুক্রবার দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্ত করেন। একই সঙ্গে কৃষকদের মাঝে উন্নতমানের ধানের বীজ ও জৈব সার বিতরণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বৃক্ষের চারা তুলে দেন। এছাড়া শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য চেয়ার বিতরণ এবং একটি মাদ্রাসার উন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য। জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ভ্যাকসিন কার্যক্রমও পরিদর্শন ও উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সরকারের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী ‌ ওই এলাকার গণ্যমান্য ‌‌ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
Tag :
জনপ্রিয় পোস্ট

জাতীয় পর্যায়ে তৃতীয় সাকিন বিশ্বাস: কল্যানপুর গ্রামবাসীর গৌরবোজ্জ্বল সংবর্ধনা

বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিলেন ‌ ফরিদপুরের চার আসনের সংসদ সদস্য ‌ শহিদুল ইসলাম বাবুল

আপডেটের সময়: ০৪:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজ শুক্রবার দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্ত করেন। একই সঙ্গে কৃষকদের মাঝে উন্নতমানের ধানের বীজ ও জৈব সার বিতরণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বৃক্ষের চারা তুলে দেন। এছাড়া শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য চেয়ার বিতরণ এবং একটি মাদ্রাসার উন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য। জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ভ্যাকসিন কার্যক্রমও পরিদর্শন ও উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সরকারের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী ‌ ওই এলাকার গণ্যমান্য ‌‌ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তাহিরপুরে পাহাড়ী ঢলের পানিতে মানুষিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ