Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তোড়িয়া বারোঘাটিতে নসিমন (ভটভটি) ধাক্কায় মৃত্যু ধুনটে ব্রাদার উইলিয়ামের ১ম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত শার্শায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভৈরবে আকবরনগর-মিরারচর সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলার তদন্ত পিবিআই’র হাতে ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২ ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন

স্টাফ রিপোর্টার (আব্দুর রহমান মোল্লা: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন প্রান্ত থেকে বিজয়া শোভাযাত্রা আসা শুরু করে। উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে দেবী দুর্গার মর্ত্যলোকের পাঠ চুকিয়ে কৈলাশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আজ ২১ অক্টোবর ২০২৬ (বুধবার) দুপুর থেকে সমাপ্ত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ​ঢাকার উত্তর, দক্ষিণ ও কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আসা সুসজ্জিত প্রতিমাবাহী শোভাযাত্রাগুলো ঢাকের বাদ্য, কাঁসরের ঘণ্টা ও উলুধ্বনিতে মুখরিত হয়ে পুরান ঢাকার সদরঘাটের অভিমুখে এগিয়ে যায়। ভক্তরা চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা জানান। সদরঘাট সংলগ্ন ঐতিহ্যবাহী ওয়াইজঘাটসহ বুড়িগঙ্গার বিভিন্ন ঘাটে বিকেল থেকে সুশৃঙ্খলভাবে শুরু হয় প্রতিমা বিসর্জনের ধর্মীয় মূল আনুষ্ঠানিকতা। একের পর এক দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হচ্ছে। বিসর্জন উৎসব দেখতে ও এতে অংশ নিতে নদী তীরবর্তী এলাকায় শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ  চকবাজারের ঐতিহাসিক ‘জাহাজবাড়ি’: সংরক্ষণের অভাবে বিলীন পুরান ঢাকার স্থাপত্য ঐতিহ্য

​এদিকে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ ও কঠোর সতর্কতা অবলম্বন করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো বিসর্জন এলাকা ও আশপাশের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), নৌপুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বুড়িগঙ্গার বুকে নৌপুলিশের স্পিডবোট টহলের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ঘাটে ঘাটে বসানো হয়েছে অতিরিক্ত নজরদারি চৌকি ও ডুবুরি দল। ​আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বিসর্জন প্রক্রিয়া শতভাগ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাত পর্যন্ত প্রতিমা বিসর্জন কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের
Tag :
জনপ্রিয় পোস্ট

তোড়িয়া বারোঘাটিতে নসিমন (ভটভটি) ধাক্কায় মৃত্যু

বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন

আপডেটের সময়: ০৭:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টার (আব্দুর রহমান মোল্লা: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন প্রান্ত থেকে বিজয়া শোভাযাত্রা আসা শুরু করে। উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে দেবী দুর্গার মর্ত্যলোকের পাঠ চুকিয়ে কৈলাশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আজ ২১ অক্টোবর ২০২৬ (বুধবার) দুপুর থেকে সমাপ্ত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ​ঢাকার উত্তর, দক্ষিণ ও কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আসা সুসজ্জিত প্রতিমাবাহী শোভাযাত্রাগুলো ঢাকের বাদ্য, কাঁসরের ঘণ্টা ও উলুধ্বনিতে মুখরিত হয়ে পুরান ঢাকার সদরঘাটের অভিমুখে এগিয়ে যায়। ভক্তরা চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা জানান। সদরঘাট সংলগ্ন ঐতিহ্যবাহী ওয়াইজঘাটসহ বুড়িগঙ্গার বিভিন্ন ঘাটে বিকেল থেকে সুশৃঙ্খলভাবে শুরু হয় প্রতিমা বিসর্জনের ধর্মীয় মূল আনুষ্ঠানিকতা। একের পর এক দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হচ্ছে। বিসর্জন উৎসব দেখতে ও এতে অংশ নিতে নদী তীরবর্তী এলাকায় শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ  শহীদ ওসমান হাদী হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে ধামরাইয়ে লিফলেট বিতরণ