Dhaka ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

বিকেএসপির সামনে ফুটপাত দখল করে টাকা আদায়ের অভিযোগ

এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরের জিরানী বাজার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সংলগ্ন ফুটপাত দখল করে দোকান বসানো এবং দোকানদারদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, বিকেএসপির সামনে ফুটপাতের একটি অংশে দোকান বসানোর ক্ষেত্রে বিকেএসপির নিরাপত্তাকর্মী ফয়সালের সম্পৃক্ততা রয়েছে। এমনকি বিকেএসপি স্কুলের নাম ব্যবহার করে ব্যক্তিগতভাবে দোকান বসিয়ে অন্য দোকানদারদের কাছ থেকেও অর্থ নেওয়া হচ্ছে—এমন অভিযোগও পাওয়া গেছে। এ বিষয়ে নিরাপত্তাকর্মী ফয়সালের সঙ্গে শনিবার বিকেল পাঁচটার সময়  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি বলেন, তিনিও অন্যদের মতো টাকা দেন। কত টাকা দেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সাংবাদিকরা তদন্ত করে দেখতে পারেন এবং দোকানদাররা যত টাকা দেন, তিনিও তত টাকা দেন।

আরও পড়ুনঃ  পতেঙ্গা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী খেলোয়াড়দের মাঝে বুট ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ

‎অন্যদিকে, জিরানী বাজারের ইজারাদারের লোকজনের বিরুদ্ধেও বিকেএসপি এলাকা থেকে মাজার গেট পর্যন্ত দোকানদারদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সাত্তার নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, টাকা আদায়ের দৃশ্য ভিডিওতেও ধারণ করা হয়েছে।

‎এদিকে ফুটপাত দখল করে দোকান বসানো ও অর্থ আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের দাবি, ফুটপাত ও ঢাকা টাঙ্গাইল মহা সড়কের পাশে অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদ করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা হোক।

‎স্থানীয়দের প্রশ্ন—ফুটপাত দখল করে দোকান বসানোর অনুমতি কে দিয়েছে এবং কার নির্দেশে দোকানদারদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে? বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং অবৈধ দখল প্রমাণিত হলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিকেএসপি কর্তৃপক্ষ, জিরানী বাজারের ইজারাদার এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে। স্থানীয়দের দাবি, তদন্তের মাধ্যমে ফুটপাত দখল ও টাকা আদায়ের অভিযোগের সত্যতা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাতটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হোক।

আরও পড়ুনঃ  প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত

বিকেএসপির সামনে ফুটপাত দখল করে টাকা আদায়ের অভিযোগ

আপডেটের সময়: ০৯:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরের জিরানী বাজার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সংলগ্ন ফুটপাত দখল করে দোকান বসানো এবং দোকানদারদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, বিকেএসপির সামনে ফুটপাতের একটি অংশে দোকান বসানোর ক্ষেত্রে বিকেএসপির নিরাপত্তাকর্মী ফয়সালের সম্পৃক্ততা রয়েছে। এমনকি বিকেএসপি স্কুলের নাম ব্যবহার করে ব্যক্তিগতভাবে দোকান বসিয়ে অন্য দোকানদারদের কাছ থেকেও অর্থ নেওয়া হচ্ছে—এমন অভিযোগও পাওয়া গেছে। এ বিষয়ে নিরাপত্তাকর্মী ফয়সালের সঙ্গে শনিবার বিকেল পাঁচটার সময়  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি বলেন, তিনিও অন্যদের মতো টাকা দেন। কত টাকা দেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সাংবাদিকরা তদন্ত করে দেখতে পারেন এবং দোকানদাররা যত টাকা দেন, তিনিও তত টাকা দেন।

আরও পড়ুনঃ  ​নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও পুরস্কার প্রদান

‎অন্যদিকে, জিরানী বাজারের ইজারাদারের লোকজনের বিরুদ্ধেও বিকেএসপি এলাকা থেকে মাজার গেট পর্যন্ত দোকানদারদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সাত্তার নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, টাকা আদায়ের দৃশ্য ভিডিওতেও ধারণ করা হয়েছে।

‎এদিকে ফুটপাত দখল করে দোকান বসানো ও অর্থ আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের দাবি, ফুটপাত ও ঢাকা টাঙ্গাইল মহা সড়কের পাশে অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদ করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা হোক।

‎স্থানীয়দের প্রশ্ন—ফুটপাত দখল করে দোকান বসানোর অনুমতি কে দিয়েছে এবং কার নির্দেশে দোকানদারদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে? বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং অবৈধ দখল প্রমাণিত হলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিকেএসপি কর্তৃপক্ষ, জিরানী বাজারের ইজারাদার এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে। স্থানীয়দের দাবি, তদন্তের মাধ্যমে ফুটপাত দখল ও টাকা আদায়ের অভিযোগের সত্যতা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাতটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হোক।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ