Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা মোকামতলায় জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ, নাম সংকীর্তন, র‍্যালি ও আলোচনা সভা ‎ কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া আটোয়ারীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব যথাযথ মর্যাদায় উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে শুভ জন্মাষ্টমী ও বর্ণাঢ্য রথযাত্রা উদযাপিত: প্রধান অতিথি ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা বিরোধী দলের শুধু কর্মসূচির কথা শুনছি: রিজভী

বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নেহা নদী খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি চাই, বিএনপি নেতারা যেন ঠিক রাস্তায় চলে। আমি কিন্তু তাদের পেছনে রাডার ফিট করে দিয়েছি। সেই রাডার সব জায়গায় ঘুরছে। কে কী করছে, আমি সব জেনে যাব। কাউকে ক্ষমা করব না। পরিষ্কার কথা, নেতৃত্ব যাবে, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কদিন আগে দিনাজপুরের কাহারোলে এসেছিলেন। সেখানে তিনি এসেছিলেন খাল কাটতে। এই খাল কাটা তার বাবা শুরু করেছিলেন ১৯৭৬ সালের দিকে। খাল কাটা যদি অব্যাহত থাকত, তাহলে আমাদের পানির সমস্যা থাকত না। আমরা এই এলাকার মানুষ খুব পানি সমস্যায় থাকি। মির্জা ফখরুল বলেন, ‘এখানে আসার সময় দেখলাম, গমগুলো পড়ে গেছে। বৃষ্টি হয়েছে, গম পড়ে গেছে। এখন কী করবেন, আমাদের কৃষকদের ভাগ্যই এটা। যেবার আমরা মনের আশা নিয়ে গম লাগাই, বৃষ্টি হলে গম নষ্ট হয়ে যায়। আর যদি শীত কমে যায়, তবু গম নষ্ট হয়। ভুট্টার ক্ষতি হয়। এবার যারা আলু লাগাইছেন, তারা তো শুয়ে গেছেন। এই সমস্যা আমরা বুঝি বলেই, আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের আগে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে একটা হলো, কৃষকেরা ঋণগ্রস্ত হয়ে যান। অনেকে ব্যাংক থেকে লোন নেন, শোধ করতে পারেন না। সেই অবস্থার পরিবর্তন করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় এসে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিয়েছিলেন। একইভাবে তারেক রহমান সেই কাজগুলো করছেন, যা কৃষকদের সাহায্য করবে। তিনি শুধু ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করেননি, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থাও করেছেন।

আরও পড়ুনঃ  সরকারের ছয় মাসের গতিশীল পদক্ষেপে কাজের গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে : সেতুমন্ত্রী

দেশে ২০ হাজার খাল খনন করা হবে—প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তার কাজ করে দেখান। সবাইকে অনুরোধ করব, যাঁরা বিএনপি করেন, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাদের বলি, যাঁরা কাজটা করছেন, তাঁদের বলি—সৎভাবে খালটা কাটবেন। জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বেশি কিছুসংখ্যক নেতা বের হয়েছে, তারা বেহেশতের টিকিট দিচ্ছে। এবার তারা তো বেহেশতে নিতে পারল না। সমস্যা নেই, আমরা আমাদের কাজ দিয়ে ইনশা আল্লাহ বেহেশতে যাব। একটা কথা মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার। দেশের ৯৫ ভাগ মানুষ ধার্মিক, ধর্মকে তারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন কিন্তু ধর্মকে নিয়ে ব্যবসা পছন্দ করেন না।

আরও পড়ুনঃ  এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন শৃঙ্খলা ছাড়া জাতি ওপরে উঠতে পারে না। এখন একটা বড় সংকট দেখা দিয়েছে, তেল নেই। ইরান আর যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধের তেলের সরবরাহ কমে গেছে। এখানে একটি পেট্রলপাম্প ছেলেরা ভেঙে দিয়েছে। অভিযোগ থাকলে দায়িত্বশীল ব্যক্তিদের বলো, পাম্প ভাঙবে কেন। কোনো মব তৈরি করতে দেওয়া হবে না। মবকে কঠিনহস্তে দমন করা হবে। সবাই সাবধানে থাকবেন, গায়ের জোরে, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেন প্রমুখ

আরও পড়ুনঃ  ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা

বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৭:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নেহা নদী খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি চাই, বিএনপি নেতারা যেন ঠিক রাস্তায় চলে। আমি কিন্তু তাদের পেছনে রাডার ফিট করে দিয়েছি। সেই রাডার সব জায়গায় ঘুরছে। কে কী করছে, আমি সব জেনে যাব। কাউকে ক্ষমা করব না। পরিষ্কার কথা, নেতৃত্ব যাবে, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কদিন আগে দিনাজপুরের কাহারোলে এসেছিলেন। সেখানে তিনি এসেছিলেন খাল কাটতে। এই খাল কাটা তার বাবা শুরু করেছিলেন ১৯৭৬ সালের দিকে। খাল কাটা যদি অব্যাহত থাকত, তাহলে আমাদের পানির সমস্যা থাকত না। আমরা এই এলাকার মানুষ খুব পানি সমস্যায় থাকি। মির্জা ফখরুল বলেন, ‘এখানে আসার সময় দেখলাম, গমগুলো পড়ে গেছে। বৃষ্টি হয়েছে, গম পড়ে গেছে। এখন কী করবেন, আমাদের কৃষকদের ভাগ্যই এটা। যেবার আমরা মনের আশা নিয়ে গম লাগাই, বৃষ্টি হলে গম নষ্ট হয়ে যায়। আর যদি শীত কমে যায়, তবু গম নষ্ট হয়। ভুট্টার ক্ষতি হয়। এবার যারা আলু লাগাইছেন, তারা তো শুয়ে গেছেন। এই সমস্যা আমরা বুঝি বলেই, আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের আগে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে একটা হলো, কৃষকেরা ঋণগ্রস্ত হয়ে যান। অনেকে ব্যাংক থেকে লোন নেন, শোধ করতে পারেন না। সেই অবস্থার পরিবর্তন করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় এসে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিয়েছিলেন। একইভাবে তারেক রহমান সেই কাজগুলো করছেন, যা কৃষকদের সাহায্য করবে। তিনি শুধু ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করেননি, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থাও করেছেন।

আরও পড়ুনঃ  জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয় বড় সমস্যা

দেশে ২০ হাজার খাল খনন করা হবে—প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তার কাজ করে দেখান। সবাইকে অনুরোধ করব, যাঁরা বিএনপি করেন, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাদের বলি, যাঁরা কাজটা করছেন, তাঁদের বলি—সৎভাবে খালটা কাটবেন। জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বেশি কিছুসংখ্যক নেতা বের হয়েছে, তারা বেহেশতের টিকিট দিচ্ছে। এবার তারা তো বেহেশতে নিতে পারল না। সমস্যা নেই, আমরা আমাদের কাজ দিয়ে ইনশা আল্লাহ বেহেশতে যাব। একটা কথা মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার। দেশের ৯৫ ভাগ মানুষ ধার্মিক, ধর্মকে তারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন কিন্তু ধর্মকে নিয়ে ব্যবসা পছন্দ করেন না।

আরও পড়ুনঃ  ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী