Dhaka ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয় সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

বাস পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি সামনে থাকা একটি পিকআপকে ধাক্কা দিলে তিন যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  ধুনটে আইন-শৃঙ্খলা সভায় দুর্গাপূজায় কড়া নিরাপত্তার নির্দেশ ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি

বাস পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2

আপডেটের সময়: ০৮:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬