Dhaka ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনকুটিয়ায় কারখানার জেনারেটরে আগুন, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও শ্রমিক মিছিল জুলাই শহীদদের স্মরণে মোকামতলায় ফুটবল উৎসব, মাঠজুড়ে জনতার ঢল তারাগঞ্জে মহাসড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার অপমৃত্যুর মামলা ধামইরহাটে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযানে পবায় জেন্ডার, গণতন্ত্র ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক গম্ভীরার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শার্শায় ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার আ. লীগের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: ডা. শফিকুর রহমান জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জাবেদ রেজা

মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো
হামের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়ে বান্দরবান সদর (২৫০ শয্যা) জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিদর্শন করেছেন বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা। শনিবার (১ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে তিনি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে তিনি রোগীদের মাঝে নগদ অর্থ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। এ সময় তিনি বলেন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার, স্বাস্থ্য বিভাগ এবং সমাজের বিত্তবানদের সমন্বিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। সংকটময় সময়ে কোনো পরিবার যেন প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
হাসপাতালে অবস্থানকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলাপকালে রোগীদের প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা উপকরণ এবং সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। তিনি আক্রান্ত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে বান্দরবানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আক্রান্ত রোগীরা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এ পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। স্বাস্থ্য বিভাগ সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি, সচেতনতামূলক প্রচার এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা জোরদারের উদ্যোগ নিয়েছে।
স্থানীয়রা মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের মানবিক সহায়তা আক্রান্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত টিকাদান, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনকুটিয়ায় কারখানার জেনারেটরে আগুন, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে

বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জাবেদ রেজা

আপডেটের সময়: ০৩:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো
হামের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়ে বান্দরবান সদর (২৫০ শয্যা) জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিদর্শন করেছেন বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা। শনিবার (১ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে তিনি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে তিনি রোগীদের মাঝে নগদ অর্থ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। এ সময় তিনি বলেন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার, স্বাস্থ্য বিভাগ এবং সমাজের বিত্তবানদের সমন্বিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। সংকটময় সময়ে কোনো পরিবার যেন প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
হাসপাতালে অবস্থানকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলাপকালে রোগীদের প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা উপকরণ এবং সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। তিনি আক্রান্ত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে বান্দরবানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আক্রান্ত রোগীরা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এ পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। স্বাস্থ্য বিভাগ সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি, সচেতনতামূলক প্রচার এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা জোরদারের উদ্যোগ নিয়েছে।
স্থানীয়রা মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের মানবিক সহায়তা আক্রান্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত টিকাদান, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক