Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার দুর্যোগে সেবা দিতে চট্টগ্রামে র‌্যাপিড রেসপন্স টিম গঠন মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত ফল উৎসবে কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ‘আমরা’৯৬ বন্ধু’র ক্রেস্ট প্রদান রাজধানীর কোতয়ালীতে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় টানা বৃষ্টিতে ডিমলায় থমকে গেছে জীবন: পানিতে তলিয়ে ফসল, কাজহীন দিনমজুরদের দীর্ঘশ্বাস

বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

ইঞ্জি খান মোঃনওতাজ,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে মামলার ভিকটিম এক কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প ও র‍্যাব-১০-এর লালবাগ ইউনিটের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চকবাজার থানার বকশীবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মো. জাহিদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ১৬ বছর বয়সী কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহিদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনুস শরীফের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ওই বছরের ৯ নভেম্বর কলেজে যাওয়ার পথে অভিযুক্ত ও তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ  মসজিদের উন্নয়নে ১ লাখ টাকার অনুদান দিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপি

মামলার তদন্ত চলাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ভিকটিমের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। এতে পলাতক আসামিকে গ্রেপ্তার এবং কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করতে আসামি ও উদ্ধার হওয়া কলেজছাত্রীকে প্রথমে ঢাকার চকবাজার থানায় নেওয়া হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তরুণীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল
Tag :
জনপ্রিয় পোস্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা

বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ইঞ্জি খান মোঃনওতাজ,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে মামলার ভিকটিম এক কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প ও র‍্যাব-১০-এর লালবাগ ইউনিটের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চকবাজার থানার বকশীবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মো. জাহিদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ১৬ বছর বয়সী কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহিদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনুস শরীফের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ওই বছরের ৯ নভেম্বর কলেজে যাওয়ার পথে অভিযুক্ত ও তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবার সংকট: অচল সিটি স্ক্যান, এক্স-রে ফিল্ম ও ওষুধের তীব্র আকাল

মামলার তদন্ত চলাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ভিকটিমের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। এতে পলাতক আসামিকে গ্রেপ্তার এবং কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করতে আসামি ও উদ্ধার হওয়া কলেজছাত্রীকে প্রথমে ঢাকার চকবাজার থানায় নেওয়া হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তরুণীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমি ও সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু