Dhaka ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানাজা সম্পন্ন শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পরীক্ষা দুই দিন পেছালে কী হতো শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, জনগণের ভোটে জিতেই পবিত্র সংসদে এসেছি: সরোয়ার আলমগীর ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি হলেন কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার ডিমলায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও অনুদানের চেক বিতরণ

বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. জিহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জিহাদ ওই গ্রামের হারুন মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে জিহাদ এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে তার কাছে ইয়াবার একটি চালান এসেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন তাকে তার ফুফু, স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. রোকেয়া বেগমের বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. আলমামুন বলেন, এলাকায় দীর্ঘ দিন ধরে জিহাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। সর্বশেষ ইয়াবার চালান আসার খবর পেয়ে এলাকা বাসী তাকে নজর দারিতে রাখেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ইয়াবাসহ তাকে আটক করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ইয়াবাজব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানাজা সম্পন্ন

বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেটের সময়: ০৬:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. জিহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জিহাদ ওই গ্রামের হারুন মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে জিহাদ এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে তার কাছে ইয়াবার একটি চালান এসেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন তাকে তার ফুফু, স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. রোকেয়া বেগমের বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. আলমামুন বলেন, এলাকায় দীর্ঘ দিন ধরে জিহাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। সর্বশেষ ইয়াবার চালান আসার খবর পেয়ে এলাকা বাসী তাকে নজর দারিতে রাখেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ইয়াবাসহ তাকে আটক করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ইয়াবাজব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীপুরে দুই শিশুসন্তানকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা