Dhaka ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারগঞ্জে শ্বাসরোধে হত্যাকাণ্ড, রূপসী’র ছদ্দবেশী প্রেমিক গ্রেফতার বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা কেরানীগঞ্জে নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ সিরাজ রব্বানীর আর্থিক সহযোগিতায় হুইলচেয়ার বিতরণ টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান মোহনপুরে নজরুল বর্ষের দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা

বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইঞ্জি খান মোঃ নওতাজ,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

আরও পড়ুনঃ  নগরকান্দায় চুরি হওয়া মূর্তি আদালতের আদেশে মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

অনুষ্ঠানে ইউএনও সালেহ আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নজরুলের সাহিত্য অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও মানবিক চেতনাকে সমৃদ্ধ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান: ছান্দড়ার চৌরাস্তা মসজিদে শালিখা থানার ওসির বক্তব্য

পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় দুই দশক ধরে শিকলে বন্দি মুক্তিযোদ্ধা-পুত্র আজাদ, চিকিৎসাবঞ্চনা নাকি মানসিক অসুস্থতা?
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারগঞ্জে শ্বাসরোধে হত্যাকাণ্ড, রূপসী’র ছদ্দবেশী প্রেমিক গ্রেফতার

বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেটের সময়: ০৯:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইঞ্জি খান মোঃ নওতাজ,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

আরও পড়ুনঃ  মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী

অনুষ্ঠানে ইউএনও সালেহ আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নজরুলের সাহিত্য অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও মানবিক চেতনাকে সমৃদ্ধ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান: ছান্দড়ার চৌরাস্তা মসজিদে শালিখা থানার ওসির বক্তব্য

পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ