Dhaka ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নির্যাতন ও নিপীড়ন করে কি সাংবাদিকদের দমানো যায়? এম. মুক্তাদির হোসেন – প্রধান উপদেষ্টা, টিম জার্নালিস্ট’স সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে হাতাহাতি উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল কেন্দ্রের নির্দেশে বহিষ্কার ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা উচ্ছেদেও ফিরছে না সড়ক ফুটপাত চাপে বিপর্যস্ত ঢাকা নাটোরের লালপুরে ইমো হ্যাকারদের হাতে নিঃস্ব হচ্ছেন প্রবাসীরা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৩ বোতল কোডিন সিরাপ উদ্ধার, মামলা বাগেরহাটে নিজ ঘরে মিললো সাবেক ইউপি সদস্যের লাশ শিমের ‘ডাবল সেঞ্চুরি’, স্বস্তি নেই মাছ-মাংসে কেরানীগঞ্জের মানুষের ভালোবাসায় চিরকাল বেঁচে থাকতে চাই: সাংবাদিক আব্দুর রহমান মোল্লা

বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে এক ওষুধ ব্যবসায়ীকে আহত করার অভিযোগে যুবদল থেকে বহিষ্কৃত এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. সোহান, বয়স ৩৫ বছর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সোহানের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা মোহাম্মদ সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর পথ আটকে কথা-কাটাকাটির একপর্যায়ে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। পরে সায়মন দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা: চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬

এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে সায়মন ও তাঁর সহযোগীরা একটি ভবনের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির সামনে অবস্থান নেয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, রাত ১২টার দিকে সায়মন ও তাঁর দুই সহযোগীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যবসায়ী মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সায়মন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছেন এবং চাঁদা না দিলে লোকজনের ওপর হামলা চালান। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে সায়মনকে আগেই হাতিরঝিল থানা যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বদলে গেছে মিরপুরে ফুটপাতের চেহারা
Tag :
জনপ্রিয় পোস্ট

নির্যাতন ও নিপীড়ন করে কি সাংবাদিকদের দমানো যায়? এম. মুক্তাদির হোসেন – প্রধান উপদেষ্টা, টিম জার্নালিস্ট’স

বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩

আপডেটের সময়: ০৪:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে এক ওষুধ ব্যবসায়ীকে আহত করার অভিযোগে যুবদল থেকে বহিষ্কৃত এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. সোহান, বয়স ৩৫ বছর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সোহানের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা মোহাম্মদ সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর পথ আটকে কথা-কাটাকাটির একপর্যায়ে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। পরে সায়মন দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর