Dhaka ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদকের অপসারণ ও কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩০ সময় দেখুন

জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঢাকা
​বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি, লুটপাট এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারণ ও ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
​আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ উশু ফেডারেশন ও বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক প্রশিক্ষক, রেফারি, জাতীয় দলের খেলোয়াড় এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন।
​মানবন্ধনে উত্থাপিত অভিযোগসমূহ:
বক্তারা অভিযোগ করেন, ১১তম এস এ গেমসের প্রশিক্ষণ ক্যাম্পে নারী কেলেঙ্কারির ঘটনায় সত্যতা পাওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ দিলদার হাসান দিলুকে অব্যাহতি প্রদান করেছিল। পরবর্তীতে তিনি ফেডারেশনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিস কক্ষ ভাঙচুর, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সামগ্রী, চেক বই ও নথিপত্র লুটপাট করেন। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পল্টন থানায় মামলা ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
​বক্তাদের অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে:
​খেলোয়াড় ও কোচের প্রতি অবিচার: ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া বিকেএসপির খেলোয়াড় মিজানুর রহমানের পাসপোর্ট লুকিয়ে তাকে খেলতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া যোগ্য প্রশিক্ষক মো. জাহিদ হাসানকে বাদ দিয়ে দিলদার হাসান দিলু নিজেই বিদেশ ভ্রমণ করেছেন।
​নিয়োগ বাণিজ্য: পর্যাপ্ত অভিজ্ঞতা বা আন্তর্জাতিক সার্টিফিকেট না থাকা সত্ত্বেও স্বজনপ্রীতি করে অযোগ্য ব্যক্তিদের এস এ গেমসে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফেডারেশনের বিভিন্ন টেন্ডারে নিজের আত্মীয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।
​ক্লাব নিবন্ধন বাণিজ্য: নতুন করে ক্লাব নিবন্ধনের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও বছর পেরিয়ে গেলেও কোনো ক্লাবকে নিবন্ধন প্রদান করা হয়নি।
​টুর্নামেন্টে অনিয়ম: ১৮তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে ১ মিনিটের রাউন্ডে খেলা পরিচালনা করা হয়েছে, যা খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।
​অব্যস্থাপনা: প্রশিক্ষণ ক্যাম্পে স্বজনপ্রীতি, বিচারকদের সম্মানী না দেওয়া, খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান না করা এবং আন্তর্জাতিক জাজ ও কোচদের স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়ার মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়।
​বক্তারা বলেন, দিলদার হাসান দিলু নিয়মিতভাবে খেলোয়াড় ও কর্মকর্তাদের ফোনে হুমকি দিচ্ছেন। এমতাবস্থায়, ফেডারেশনকে রক্ষা করতে অনতিবিলম্বে বর্তমান কমিটি ভেঙে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষক, বিচারক এবং সংগঠকদের সমন্বয়ে একটি নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
​উপস্থিত ব্যক্তিবর্গ:
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, আন্তর্জাতিক উশু কোচ ও জাজ মো. আনোয়ারুল রাসেল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ফারহানা সুলতানা শিলাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​উপস্থিত নেতৃবৃন্দ জরুরি ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পাইন্দংয়ের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদকের অপসারণ ও কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঢাকা
​বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি, লুটপাট এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারণ ও ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
​আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ উশু ফেডারেশন ও বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক প্রশিক্ষক, রেফারি, জাতীয় দলের খেলোয়াড় এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন।
​মানবন্ধনে উত্থাপিত অভিযোগসমূহ:
বক্তারা অভিযোগ করেন, ১১তম এস এ গেমসের প্রশিক্ষণ ক্যাম্পে নারী কেলেঙ্কারির ঘটনায় সত্যতা পাওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ দিলদার হাসান দিলুকে অব্যাহতি প্রদান করেছিল। পরবর্তীতে তিনি ফেডারেশনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিস কক্ষ ভাঙচুর, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সামগ্রী, চেক বই ও নথিপত্র লুটপাট করেন। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পল্টন থানায় মামলা ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
​বক্তাদের অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে:
​খেলোয়াড় ও কোচের প্রতি অবিচার: ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া বিকেএসপির খেলোয়াড় মিজানুর রহমানের পাসপোর্ট লুকিয়ে তাকে খেলতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া যোগ্য প্রশিক্ষক মো. জাহিদ হাসানকে বাদ দিয়ে দিলদার হাসান দিলু নিজেই বিদেশ ভ্রমণ করেছেন।
​নিয়োগ বাণিজ্য: পর্যাপ্ত অভিজ্ঞতা বা আন্তর্জাতিক সার্টিফিকেট না থাকা সত্ত্বেও স্বজনপ্রীতি করে অযোগ্য ব্যক্তিদের এস এ গেমসে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফেডারেশনের বিভিন্ন টেন্ডারে নিজের আত্মীয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।
​ক্লাব নিবন্ধন বাণিজ্য: নতুন করে ক্লাব নিবন্ধনের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও বছর পেরিয়ে গেলেও কোনো ক্লাবকে নিবন্ধন প্রদান করা হয়নি।
​টুর্নামেন্টে অনিয়ম: ১৮তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে ১ মিনিটের রাউন্ডে খেলা পরিচালনা করা হয়েছে, যা খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।
​অব্যস্থাপনা: প্রশিক্ষণ ক্যাম্পে স্বজনপ্রীতি, বিচারকদের সম্মানী না দেওয়া, খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান না করা এবং আন্তর্জাতিক জাজ ও কোচদের স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়ার মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়।
​বক্তারা বলেন, দিলদার হাসান দিলু নিয়মিতভাবে খেলোয়াড় ও কর্মকর্তাদের ফোনে হুমকি দিচ্ছেন। এমতাবস্থায়, ফেডারেশনকে রক্ষা করতে অনতিবিলম্বে বর্তমান কমিটি ভেঙে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষক, বিচারক এবং সংগঠকদের সমন্বয়ে একটি নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
​উপস্থিত ব্যক্তিবর্গ:
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, আন্তর্জাতিক উশু কোচ ও জাজ মো. আনোয়ারুল রাসেল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ফারহানা সুলতানা শিলাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​উপস্থিত নেতৃবৃন্দ জরুরি ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান: ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন