Dhaka ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

বরিশাল বিভাগে ৫ মন্ত্রি উন্নয়নের নতুন আশায় বিভাগবাসী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৯ সময় দেখুন

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ বরিশাল বিভাগ থেকে পাঁচজন সংসদ সদস্য এবার স্থান পেয়েছেন জাতীয় মন্ত্রিসভায়। তাদের মধ্যে দু’জন পূর্ণ মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। নতুন এ অন্তর্ভুক্তিকে ঘিরে বরিশালে বইছে আশাবাদের হাওয়া। উন্নয়ন কার্যক্রমে গতি আসবে— এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকেরাও। গতকাল মঙ্গলবার মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া ৫ জনের মধ্যে রয়েছেন দু’জন পূর্ণ মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী। যেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ- বীর বিক্রম। এছাড়া বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. রাজিব আহসানকে রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক

এ প্রসঙ্গে বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু বলেন, এটা নিঃসন্দেহে আনন্দের খবর। এই জনপদের দিকে প্রধানমন্ত্রী ও আমাদের নেতা তারেক রহমানের সুদৃষ্টি আছে বলেই বিচ্ছিন্ন এই জনপদ থেকে তিনি মন্ত্রী-প্রতিমন্ত্রী মনোনীত করেছেন। আমরা আশা করছি বরিশাল আর অবহেলিত থাকবে না। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলার সদস্য কবি হেনরী স্বপন বলেন, ‘বরিশাল থেকে এবার যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা রাখেন। তার মধ্যে থেকে পাঁচজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। যদিও বরিশালবাসীর প্রত্যাশা আরও বেশি ছিল।

আরও পড়ুনঃ  ঢাকায় শাখা ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা

বরিশাল নগরী ও আশপাশের এলাকায় কথা বলে জানা গেছে, তরুণ প্রজন্ম কর্মসংস্থান ও শিল্পায়নের ওপর জোর দিচ্ছেন। কৃষকরা চান ন্যায্যমূল্য ও সংরক্ষণ সুবিধা। ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যোগাযোগব্যবস্থার উন্নতি ও নতুন বিনিয়োগ। বিশ্লেষকদের মতে, কোনো বিভাগ থেকে একাধিক মন্ত্রী অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসনিক সমন্বয় বাড়ে এবং উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে শুধু প্রতিনিধিত্ব নয়, কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নই শেষ পর্যন্ত উন্নয়নের মূল চাবিকাঠি।

আরও পড়ুনঃ  বাসচাপায় পিতা-পুত্র নিহত, বাসে আগুন।
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

বরিশাল বিভাগে ৫ মন্ত্রি উন্নয়নের নতুন আশায় বিভাগবাসী

আপডেটের সময়: ০৫:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ বরিশাল বিভাগ থেকে পাঁচজন সংসদ সদস্য এবার স্থান পেয়েছেন জাতীয় মন্ত্রিসভায়। তাদের মধ্যে দু’জন পূর্ণ মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। নতুন এ অন্তর্ভুক্তিকে ঘিরে বরিশালে বইছে আশাবাদের হাওয়া। উন্নয়ন কার্যক্রমে গতি আসবে— এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকেরাও। গতকাল মঙ্গলবার মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া ৫ জনের মধ্যে রয়েছেন দু’জন পূর্ণ মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী। যেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ- বীর বিক্রম। এছাড়া বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. রাজিব আহসানকে রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী

এ প্রসঙ্গে বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু বলেন, এটা নিঃসন্দেহে আনন্দের খবর। এই জনপদের দিকে প্রধানমন্ত্রী ও আমাদের নেতা তারেক রহমানের সুদৃষ্টি আছে বলেই বিচ্ছিন্ন এই জনপদ থেকে তিনি মন্ত্রী-প্রতিমন্ত্রী মনোনীত করেছেন। আমরা আশা করছি বরিশাল আর অবহেলিত থাকবে না। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলার সদস্য কবি হেনরী স্বপন বলেন, ‘বরিশাল থেকে এবার যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা রাখেন। তার মধ্যে থেকে পাঁচজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। যদিও বরিশালবাসীর প্রত্যাশা আরও বেশি ছিল।

আরও পড়ুনঃ  আধুনিকতার গ্রাসে হারাচ্ছে ঐতিহ্য ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে দেশীয় মাছ ধরার সরঞ্জাম

বরিশাল নগরী ও আশপাশের এলাকায় কথা বলে জানা গেছে, তরুণ প্রজন্ম কর্মসংস্থান ও শিল্পায়নের ওপর জোর দিচ্ছেন। কৃষকরা চান ন্যায্যমূল্য ও সংরক্ষণ সুবিধা। ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যোগাযোগব্যবস্থার উন্নতি ও নতুন বিনিয়োগ। বিশ্লেষকদের মতে, কোনো বিভাগ থেকে একাধিক মন্ত্রী অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসনিক সমন্বয় বাড়ে এবং উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে শুধু প্রতিনিধিত্ব নয়, কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নই শেষ পর্যন্ত উন্নয়নের মূল চাবিকাঠি।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার