Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪৪ সময় দেখুন

সিপন’রানা(নাগরপুর)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল। আজ মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার আলোকে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এর অংশ হিসেবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়োগ পরীক্ষা ও চূড়ান্ত ফলাফল সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা দিয়েছেন। এ প্রক্রিয়ায় বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো হস্তক্ষেপ ছিল না বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, সরকার যখন নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে, তখন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। জনগণকে এসব গুজবে কান না দিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। লিখিত বক্তব্যে আবু বকর নামে কৃষক সমিতির এক নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগ করা হয়। তিনি দাবি করেন, গত রোববার (৯ আগস্ট) আবু বকর ফেসবুক লাইভে এসে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭ বছর পর আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে জায়গা ফিরে পেলেন আতাউর রহমান

পরে ওইদিন দুপুরে তার অনুসারীদের নিয়ে নাগরপুর সরকারি কলেজ ক্যাম্পাসের কাঠবাগান এলাকায় জড়ো হন। সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় কলেজ ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, যুগ্ম আহ্বায়ক পলাশ মিয়া, মোস্তাকিম মিয়া, রাসেল রহমান হৃদয়, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সৈয়দ রাহাতসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  মনপুরায় তীর ঘেঁষে তোলা হচ্ছে বালু হাজার কোটি টাকার উপকূল রক্ষা প্রকল্প হুমকির মুখে
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৭:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সিপন’রানা(নাগরপুর)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল। আজ মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার আলোকে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এর অংশ হিসেবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়োগ পরীক্ষা ও চূড়ান্ত ফলাফল সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা দিয়েছেন। এ প্রক্রিয়ায় বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো হস্তক্ষেপ ছিল না বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, সরকার যখন নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে, তখন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। জনগণকে এসব গুজবে কান না দিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। লিখিত বক্তব্যে আবু বকর নামে কৃষক সমিতির এক নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগ করা হয়। তিনি দাবি করেন, গত রোববার (৯ আগস্ট) আবু বকর ফেসবুক লাইভে এসে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন

পরে ওইদিন দুপুরে তার অনুসারীদের নিয়ে নাগরপুর সরকারি কলেজ ক্যাম্পাসের কাঠবাগান এলাকায় জড়ো হন। সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় কলেজ ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, যুগ্ম আহ্বায়ক পলাশ মিয়া, মোস্তাকিম মিয়া, রাসেল রহমান হৃদয়, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সৈয়দ রাহাতসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  বন মামলা থেকে বাঁচতে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের জিম্মি করে উসমান গণির মিথ্যা মামলা ও চাঁদাবাজি