Dhaka ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাইন্দংয়ে সচেতন নাগরিক ফোরামের মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত, বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুর-ধুনট মহাসড়কে তালবীজ রোপণ সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত ‌ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ সময় দেখুন

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ভাঙ্গা পৌরসভাধীন কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা -২০২৬ আয়োজন কমিটির উদ্যোগে এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

এ ছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সীসহ পাশের ইউনিয়ন ও উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নৌকা বাইচ শেষে প্রধান ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে ভাঙ্গায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ
Tag :
জনপ্রিয় পোস্ট

পাইন্দংয়ে সচেতন নাগরিক ফোরামের মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত,

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ভাঙ্গা পৌরসভাধীন কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা -২০২৬ আয়োজন কমিটির উদ্যোগে এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

আরও পড়ুনঃ  সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

এ ছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সীসহ পাশের ইউনিয়ন ও উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নৌকা বাইচ শেষে প্রধান ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে ভাঙ্গায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  পবায় ডেঙ্গু প্রতিরোধেি অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত