Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ মেরে ফেললেও লাশটা ফিরিয়ে দিন হোসেনপুরে নিখোঁজ কৃষকের পরিবারের আকুতি মোংলায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক ‎গাজীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ নারী-পুরুষ আটক মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭ নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ফরিদপুর জেলা প্রতিনিধি

“আলোকিত মানুষ, বিকশিত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির আওতায় ফরিদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, ফরিদপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জ্ঞান ও মেধার প্রতিফলন ঘটায়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার মান্যবর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বইপড়া মানুষের চিন্তা-চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বইপড়া কর্মসূচির মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ে তোলাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর

ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি

“আলোকিত মানুষ, বিকশিত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির আওতায় ফরিদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, ফরিদপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জ্ঞান ও মেধার প্রতিফলন ঘটায়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার মান্যবর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বইপড়া মানুষের চিন্তা-চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বইপড়া কর্মসূচির মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ে তোলাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে সনাক্তকরণ কিট বিতরণ